রামুতে বসতবাড়ি দখলে নিতে গৃহবধুকে অমানষিক নির্যাতনের অভিযোগ

0
6

 

নিজস্ব প্রতিবেদকঃ

রামুতে বসতবাড়ি দখলে নিতে গৃহবধুকে অমানষিক নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। ১৮ অক্টোবর সকাল সাড়ে ৭টায় উপজেলার জোয়ারিয়ানালা উত্তর মিঠাছড়ি এলাকায় এ ঘটনা ঘটে। রামু থানায় অভিযোগের ভিত্তিতে ২৪ অক্টোবর সোমবার সকালে  পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় পুলিশ মারধরের শিকার অবরুদ্ধ গৃহবধুকে উদ্ধার করে পরিবারের জিম্মায় তুলে দেন। নির্যাতনের শিকার গৃহবধু মোহছেনা আক্তার(২৭), জোয়ারিয়ানালা উত্তর মিঠাছড়ি চৌধুরী পাড়া এলাকার অলি আহাম্মদের কন্যা।

ভুক্তভোগী গৃহবধু মোহছেনা আক্তার জানান, জীবিকার তাগিতে তার স্বামী দীর্ঘদিন যাবৎ প্রবাসে রয়েছেন। তিন সন্তান নিয়ে মোহছেনা কোন রকম জীবন অতিবাহিত করে যাচ্ছেন। এদিকে তার স্বামীর অনুপস্থিতিতে তাদেরকে বসত বাড়ি থেকে বিতাড়িত করতে দীর্ঘদিন থেকে তার ভাসুর, জাল, ননদ ও ননাশরা নানাভাবে হুমকি ও মানসিকভাবে নির্যাতন করে আসছিল। তারই সুত্র ধরে ১৮ অক্টোবর সকালে আকস্মিক জকরিয়া, হামিদা বেগম, মিনুয়ারা বেগম ও রিনা আক্তারগং তার বসতভিটায় প্রবেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এক পর্যায়ে গৃহবধু গর্হিত হীন কাজের প্রতিবাদ করলে অভিযুক্তরা আরো ক্ষিপ্ত হয়ে কিল ঘুষি, লাথি ও লাঠি দিয়ে আঘাত করে গৃহবধু মোহছেনা আক্তারকে শরীরিকভাবে মারাত্মক জখম করে। পরে তার আর্তচিৎকারে স্থানীয় এলাকাবাসী এগিয়ে আসলে অভিযুক্তরা সটকে পড়ে। এব্যাপারে ভুক্তভোগী গৃহবধু মোহছেনা আক্তার প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।

 

 

আগেসেন্টমার্টিনে ভেসে এলো ‘ভুতুড়ে জাহাজ’
পরেব্রিটেনের ৫৭তম প্রধানমন্ত্রী হলেন ঋষি সুনাক