সোয়েব সাঈদ, রামু
বুধবার, ২ নভেম্বর রামু উপজেলার রাজারকুল ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। ইউপি সদস্য মো. জুবাইর সড়ক দূর্ঘটনায় মৃত্যুবরণ করলে সদস্য পদটি শূণ্য হয়ে পড়ে। আজ অনুষ্ঠিত উপ-নির্বাচনে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। এরা হলেন- আবুল হাশেম (ফুটবল), আলী আকবর (টিউবওয়েল), ছানা উল্লাহ (আপেল), দুদু মিয়া (তালা), মো. শহীদ উল্লাহ (বৈদ্যুতিক পাখা), শামসুল আলম (মোরগ)।
রামু উপজেলা নির্বাচন অফিসার মাহফুজুল ইসলাম জানিয়েছেন- অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১ হাজার ২০৭ জন। তিনি আরো জানান- ইভিএম পদ্ধতিতে সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোটগ্রহন করা হবে। নির্বাচনকে ঘিরে ওই এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।