
প্রেস বিজ্ঞপ্তি :
স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর জাতীয় চার নেতার শাহাদাৎ বার্ষিকী জেলহত্যা দিবসের আলোচনা সভা ও বাংলাদেশ আওয়ামী যুবলীগ প্রতিষ্ঠার ৫০ বছর সুবর্ণজয়ন্তী উপলক্ষে ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত যুব মহা-সমাবেশ সফল করার লক্ষে বিশেষ বর্ধিত সভার আয়োজন করেছে রামু উপজেলা যুবলীগ।
শুক্রবার (৪ নভেম্বর) বিকাল ৪টায় রামু বাইপাসস্থ কার্যালয়ে অনুষ্ঠিতব্য সভায় উপজেলা যুবলীগের সকল নেতৃবৃন্দ, ইউনিয়ন কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক/আহবায়ক-যুগ্ম আহবায়কদের যথা সময়ে উপস্থিত থাকার জন্য বিশেষ ভাবে আহবান জানিয়েছেন রামু উপজেলা যুবলীগের সভাপতি, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রিয়াজ উল আলম ও সাধারণ সম্পাদক নীতিশ বড়ুয়া













