
প্রেস বিজ্ঞপ্তি :
স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর জাতীয় চার নেতার শাহাদাৎ বার্ষিকী জেলহত্যা দিবসের আলোচনা সভা ও বাংলাদেশ আওয়ামী যুবলীগ প্রতিষ্ঠার ৫০ বছর সুবর্ণজয়ন্তী উপলক্ষে ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত যুব মহা-সমাবেশ সফল করার লক্ষে রামু উপজেলা যুবলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্টিত হয়েছে।
শুক্রবার (৪ নভেম্বর) বিকাল ৪টায় রামু বাইপাসস্থ কার্যালয়ে অনুষ্ঠিতব্য সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান রিয়াজ উল আলম।
রামু উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নীতিশ বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সহ-সভাপতি ওসমান সরওয়ার মামুন, জেলা যুবলীগ নেতা পলক বড়ুয়া আপ্পু, উপজেলা যুবলীগ নেতা ছৈয়দ আলম, মাসুদুর রহমান মাসুদ, নবীউল হক আরকান, আওরঙ্গজেব মেম্বার, ইউনিয়ন যুবলীগ নেতা নজরুল ইসলাম, মনিরুল ইসলাম মনির, মো. নুরুল আজিম, এম. সেলিম, ফেরদৌস গোপাল, গোলাম মওলা, শাকের আহমদ মেম্বার, শেফাইল উদ্দিন চৌধুরী, নবী আলম, নজিবুল আলম নজিবুল, শুক্কর মিয়া, জসিম উদ্দিন, রিফাত, মো. সিরাজ, আনোয়ারুল ইসলাম ভুট্টো, নাহিদুল ইসলাম প্রমুখ।
সভায় ১১ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিতব্য বাংলাদেশ আওয়ামী যুবলীগ প্রতিষ্ঠার ৫০ বছর সুবর্ণজয়ন্তী উপলক্ষে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের যুব মহাসমাবেশে কক্সবাজার জেলা যুবলীগের নেতৃত্ত্বে রামু উপজেলা যুবলীগের শতাধিক নেতাকর্মীর যোগদান, কক্সবাজারে মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার শুভাগমনে অনুষ্ঠিতব্য বিশাল জনসভা সফল করা ও সাংগঠনিক কার্যক্রম বৃদ্ধি করতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।













