টেকনাফে সাগরপথে পাচারকালে ১১ রোহিঙ্গা উদ্ধার, ৪ দালাল আটক

0
11

টেকনাফ প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফে সাগর পথে মালয়েশিয়া পাচারের সময় ১১ রোহিঙ্গাকে উদ্ধার করেছে ১৬-আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা। এসময় চার দালালকেও আটক করা হয়েছে।

বুধবার (৯ নভেম্বর) রাতে টেকনাফের মহেষখালী পাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

আটক চার দালাল হলেন—উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের আব্দুর রশিদ (৩৬), আইয়ুব (২৬), আমির হোসেন (৩৪) ও টেকনাফের পশ্চিম গুদারবিলের রবিউল আলম (২০)।

বিষয়টি নিশ্চিত করেছেন এপিবিএন কর্মকর্তা পুলিশ সুপার (মিডিয়া) মোহাম্মদ জামাল পাশা।

তিনি  বলেন, ক্যাম্পে পাচারকারী একটি চক্রের সদস্যরা টেকনাফের নয়াপাড়া ক্যাম্পের দুই জনসহ কুতুপালং ও বালুখালী ক্যাম্পের ১১ জন রোহিঙ্গাকে সাগরপথে মালয়েশিয়া নিয়ে যাওয়ার কথা বলে টেকনাফের মহেষখালীয়া পাড়ার এক বাড়িতে এনে জড়ো করেছে। খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় চার দালালকে আটক করা হয়। তাদের স্বীকারোক্তি মতে ১১ জন রোহিঙ্গাকে উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, মামলা দায়েরের পর আটক চার পাচারকারীকে টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে। উদ্ধার ১১ রোহিঙ্গাকে সিআইসির মাধ্যমে স্ব স্ব ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে। ক্যাম্পের পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আগেখু*নের মামলায় মহেশখালীর সাবেক মেয়র ও ভাইস চেয়ারম্যান কারাগারে
পরেনাইক্ষ্যংছড়িতে দপ্তরি খুনের ঘটনায় মামলা,গ্রেপ্তার ১