নাইক্ষ্যংছড়িতে ট্রাক্টর উল্টে ড্রাইভার নিহত

0
7

 

জাহাঙ্গীর আলম কাজল,নাইক্ষংছড়ি
নাইক্ষ্যংছড়ির দৌছড়ি ইউনিয়নের প্রথম উঠনি নামক এলাকায় ট্রাক্টর উল্টে ১ জন নিহত হয়েছে। তার নাম আলি মিয়া।
সে ট্রাক্টর ড্রাইভার। ঘটনায় আহত হয়েছে ট্রাক্টরের মালিক।
ঘটনায় নিহতের স্ত্রী হালিমা বেগম বলেন তার স্বামীর নাম, আলি মিয়া ওরফে মিয়া আলী ( ২৫)। তার বাড়ি লালমনির হাটের আজিতামারি। তার শশুরবাড়ি কুমিল্লায় । আহতের নাম ট্রেক্টরের মালিক রুহুল আমিন ( ২৪)। ব্যক্তি পার্শ্ববর্তী রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের দৌছড়ি দক্ষিণ কূলের মৃত আতর আলীর ছেলে।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ( ১৭) নভেম্বর বিকাল ৪ টায়।
ঘটনার বিবরণে প্রকাশ,বাবু ট্রেক্টেরর ড্রাইভার হিসেবে কাজে যোগদেন বুধবার ( ১৭ নভেম্বর) সকালে। ড্রাইভার আলী মিয়া আর ট্রেক্টরের মালিক রুহুল আমিন বুধবার সকালেই নাইক্ষ্যংছড়ি-দৌছড়ি সড়ক হয়ে
নাইক্ষ্যংছড়ি উপজেলার দৌছড়ি ইউনিয়নের বিভিন্ন কৃষকের কৃষি জমিতে জমি চাষ দিতে যায়। কাজ শেষ করে
বিকেলে বাড়ি ফিরে আসার সময় সড়কের লেবুছড়ির প্রথম উঠনিতে নামক এলাকায় পৌছঁলে পশ্চিম দিক থেকে যাত্রিবাহী একটি জীপগাড়ি পশ্চিম দিক থেকে নামছিলেন।
এ অবস্থায় ট্রাক্টর ড্রাইভার তার গাড়ির ব্রেক ধরলে সাথে সাথে ট্রাক্টরটি উল্টে যায়।
এ দূর্ম সড়কে তার প্রথমবার যাত্রা। এটি নাইক্ষ্যংছড়ি উপজেলার সবচাইতে কঠিন পাহাড়ি সড়ক।
এ সময় ঘটনাস্থলে মারা যায় ড্রাইভার আলী। আর আহত হয় গাড়িটির মালিক।
নিহতকে পুলিশ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে পাঠানো হয়েছে।
আর আহতকে ককসবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়।
নাইক্ষংছড়ি থানা’র অফিসার ইনর্চাজ (ওসি) টানটু সাহা বলেন, ঘটনাটি দূর্ঘটনা বশত। অভিযোগ নেই। থানায় অপমৃত মামলার প্রক্রিয়া চলছে।

 

আগেমিয়ানমারের মাইন বিস্ফোরণে উড়ে গেছে রামুর যুবকের পা
পরেকক্সবাজার সৈকতে ভেসে এলো টনকে টন মরা মাছ