মিয়ানমারের মাইন বিস্ফোরণে উড়ে গেছে রামুর যুবকের পা

0
7

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি:

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের ফুলতলি সীমান্ত এলাকায় মিয়ানমারের ভেতরে মাইন বিস্ফোরণে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন।

বুধবার ভোর পাঁচটায় চোরাই গরু আনার জন্য সীমান্তের ওপারে যাওয়ার সময় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। আহত মো.বেলাল (৩২) রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের পূর্বহাজিপাড়ার আবুল হাশেমের ছেলে।

Nagad

Nagad

স্থানীয় বাসিন্দারা জানান, ভোরে ৪৬-৪৭ পিলারের মাঝামাঝি ফুলতলি সীমান্ত পয়েন্ট দিয়ে বেলাল ও তার চার সঙ্গী চোরাচালানের গরু মিয়ানমার থেকে আনতে যাচ্ছিলেন। সীমান্তের শূন্যরেখা পার হওয়ার সময় আকস্মিক মাইনের বিস্ফোরণ ঘটে। এতে বেলালের ডান পায়ের হাঁটুর কাছাকাছি পর্যন্ত উড়ে যায়। তার সঙ্গীরা তাকে উদ্ধার করে কক্সবাজারের একটি হাসপাতালে ভর্তি করেন।

নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আবছার বলেন, আজ ফজরের নামাজের সময়ে ফুলতলি সীমান্তে বিস্ফোরণটি হয়েছে। খোঁজ নিয়ে জানতে পারি, আমাদের উপজেলার সদর ইউনিয়নের ফুলতলি সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়ার পাশাপাশি এলাকা থেকে হঠাৎ মাইন বিস্ফোরণ হয়। বিস্ফোরণের প্রকট আওয়াজ শুনতে পেয়েছেন স্থানীয় সীমান্তবাসীরা। তারা সঙ্গে সঙ্গে আমাকে ফোনে ঘটনাটি জানান।

তিনি বলেন, ফুলতলি সীমান্ত জনমানবশূন্য। গরু ও মাদক চুরি করে নিয়ে আসার জন্য চোরাকারবারিরা সীমান্ত পয়েন্ট ব্যবহার করে। এর আগেও ওই সীমান্তে মাইন বিস্ফোরিত হয়েছিল।

আগেদায়িত্বভার গ্রহণ করলেন জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মার্শাল
পরেনাইক্ষ্যংছড়িতে ট্রাক্টর উল্টে ড্রাইভার নিহত