রামুতে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট অভিযানে অর্থদন্ড আদায়

0
8

 

নিজস্ব প্রতিবেদক,রামু

কক্সবাজারের রামুর গর্জনিয়া বাজারে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে দুই দোকানীকে দুই হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।

শুক্রবার (১৮ নভেম্বর) বিকেলে রামু উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার এর নেতৃত্বে এ বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

রামু উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার জানান, রামুর গর্জনিয়া বাজারে মূল্য তালিকা অপ্রদর্শন ও অস্বাস্থ্যকর খাবার বিক্রির অপরাধে দুই দোকানের মালিককে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনে ২,০০০ টাকা অর্থদন্ড প্রদান করে তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। একই সঙ্গে সকল দোকানে পণ্য সামগ্রীর মূল্য তালিকা টানানো বাধ্যতামূলক ও সকল রেস্টুরেন্টে স্বাস্থ্যসম্মত খাবার বিক্রির নির্দেশ প্রদান করেন।

অভিযানে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আনোয়ার হোসেন,গর্জনিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাসুম রানা, এসআই শরীফ ও স্থানীয় গণমাধ্যমকর্মীসহ পুলিশে সঙ্গী ফোর্স উপস্থিত ছিলেন।

 

আগেকক্সবাজারে দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু
পরেকক্সবাজারে ১২৫০ ফুটের আর্জেন্টাইন পতাকা