
জাহাঙ্গীর আলম কাজল,নাইক্ষ্যংছড়ি
নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে এক যুবতী আত্নহত্যা করেছে। তার নাম ইতি আক্তার (১৭)। সে স্থানীয় কচুবুনিয়া গ্রামের আবদুল হকের মেয়ে।
রোববার ( ২৭ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায়
নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে ঘুমধুম তদন্ত কেন্দ্রের
এসআই আল আমিন বিষয়টি নিশ্চিত করে বলেন,যুবতীর আত্মহত্যার কারণ হিসেবে জানতে পেরেছেন যে এ আত্মহত্যা প্রেম ঘটিত। তিনি দায়িত্বপ্রাপ্ত হয়ে লাশের সূরতহাল রির্পোট শেষে ময়না তদন্তের জন্যে ককসবাজার হাসপাতালে পাঠিয়েছেন।
ঘটনার পর প্রেমিক পার্শ্ববর্তী উখিয়া কুতুপালং এলাকার বাসিন্দ যুবক রাশেদুল হাসান (২৩) পলাতক রয়েছে।













