রামুর স্বেচ্ছাসেবকলীগ নেতা আবু বকর ছিদ্দিকের পিতা মোকতার আহমদের ইন্তেকাল

0
3
রামু প্রতিনিধি:
রামু উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আবু বকর ছিদ্দিক এবং সাবেক ছাত্রলীগ নেতা মোতাহের হোসেন এর পিতা প্রবীন
মোকতার আহমদ শুক্রবার, ১৬ ডিসেম্বর বিকাল ৪ টায় ইন্তেকাল করেছেন। মোকতার আহমদ রামুর ফতেখাঁরকুল ইউনিয়নের মন্ডলপাড়া গ্রামের মরহুম মাস্টার মকবুল বারীর ছেলে। মৃত্যুকালে মোকতার আহমদের বয়স হয়েছিলো ৭৭ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে, ২ মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন, গ্রণগ্রাহী রেখে গেছেন।

শুক্রবার (১৬ ডিসেম্বর) রাত ১০ টায় রামু কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়।
আগেরামুর মাঝির কাটা স: প্রা: বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান 
পরেরামুতে অগ্নিকান্ডে মুদি দোকান পুড়ে ছাই, ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি