
প্রেস বিজ্ঞপ্তি
রামু উপজেলার কচ্ছপিয়া রাহমানিয়া দাখিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ১৭ ডিসেম্বর (শনিবার) সকাল ১০ টায় অনুষ্ঠিত এ আয়োজনে সভাপতিত্ব করেন, এ মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি, সমাজহিতৈষী মাষ্টার মোহাম্মদ ইসহাক।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পালস বাংলাদেশ’র প্রধান নির্বাহী সাইফুল ইসলাম চৌধুরী কলিম। প্রধান আলোচক ছিলেন, কক্সবাজার শহীদ তিতুমীর ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা পরিচালক মাষ্টার মোহাম্মদ শফিকুল হক। বিশেষ অতিথি ছিলেন, রামু লেখক ফোরামের সভাপতি হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর, শিক্ষানুরাগী ডা. আবুল কালাম, কক্সবাজার হোটেল হিল টাওয়ার’র ব্যবস্থাপনা পরিচালক এ.কে. এম আনোয়ার হোসাইন, স্বেচ্ছাসেবী নোমান আব্বাসী।
শিক্ষক মাওলানা হেলাল উদ্দিনের সঞ্চালনায় এ অনুষ্ঠানে অভিভাবকমণ্ডলী, শিক্ষক-শিক্ষার্থীসহ দ্বীনি শিক্ষানুরাগী এলাকাবাসী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ ও সভাপতিকে ফুলের তোড়া- ক্রেস্ট দিয়ে বরণ করে নেন, পরিচালনা কমিটির সদস্যবৃন্দ ও শিক্ষকমণ্ডলী।
প্রাণবন্ত এ অনুষ্ঠানে অতিথিবৃন্দ বলেন, এ দ্বীনি শিক্ষাকেন্দ্র রামুর প্রান্তিক জনপদ কচ্ছপিয়ার বাতিঘর হিসেবে ভূমিকা পালন করছে। প্রতিষ্ঠানটির অবদানে বৃহত্তর এলাকার নবপ্রজন্মের মাঝে ইসলামী শিক্ষার আলোকরশ্মি ছড়িয়ে পড়ছে। অবদানের এই ধারাবাহিকতা বজায় রাখতে দ্বীন অনুরাগী ব্যক্তিবর্গ ও বিত্তবানদের এগিয়ে আসতে হবে।













