রামুতে সিএসও রিসোর্স স্টোরের উদ্যোগে মহান বিজয় দিবস পালিত

0
6

রামু প্রতিনিধি:
কক্সবাজারের জন্য ইউএসএআইডি’র যুব উদ্যোক্তা ও ক্ষমতায়ন কার্যক্রমের আওতাধিন রামু উপজেলা সিএসও রিসোর্স স্টোরেরর উদ্যোগে নানা আয়োজিত ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে বিজয়ের প্রথম প্রহরে রামু উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধাঞ্জলি অর্পন করা হয়।
এছাড়া দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনে ২ দিন ব্যাপী কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিলো- উপস্থিত বক্তৃতা, কবিতা আবৃত্তি, এবং কুইজ প্রতিযোগিতা। রামু মন্ডলপাড়াস্থ সিএসও রিপোর্স সেন্টারে আয়োজিত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- রামু উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নুরে আলম মজুমদার। এতে বিশেষ অতিথি ছিলেন- রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয়ের সদ্য অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ শহীদুল্লাহ, রামু প্রেস ক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক আল মাহমুদ ভূট্টো, এপেক্স ক্লাব অব রামুর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাস্টার জামাল হোছাইন চৌধুরী।
অনুষ্ঠানে বেসরকারি সংস্থা ইপসা’র মাঠ কর্মকর্তা তরুন বড়ুয়া, তথ্য সংরক্ষণ সহকারি মামুনর রশিদ, সেন্টার ফ্যাসিলিটেটর আবদুল মালেক সহ সিএসও রিসোর্স সেন্টার পরিচালনা কমিটি ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের বিতরণ বিতরণ করেন অতিথিবৃন্দ।

আগেরামু প্রেস ক্লাবের মহান বিজয় দিবস উদযাপন ও সাংবাদিক তপন চক্রবর্তীর সংবর্ধনা
পরেরামুতে প্রজন্ম’ ৯৫ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, ফল প্রকাশ