মাসিক সাহিত্যকলির ১ম সাহিত্য আসর

0
4

 

প্রেস বিজ্ঞপ্তি
“সত্যের পথে সাহসের সাথে কলম চলবে অবিরাম” এ প্রতিপাদ্যে সাহিত্যের ছোট্ট কাগজ সাহিত্যকলি’র পথা। ২০১৯ সালের ডিসেম্বরে সাহিত্যকলির ১ম সংখ্যা প্রকাশিত হয়। যা পাঠক মনে ব্যাপক জাগরণ সৃষ্টি করে। ফলশ্রুতিতে ষষ্ঠ সংখ্যা পর্যন্ত এ সাহিত্যকলি প্রকাশিত হয়েছে।
সাহিত্যের এ অভিযাত্রাকে তরান্বিত, সুন্দর ও পরিপাটি করতে আয়োজন করা হয় বৈকালিক এক সাহিত্য আসর। ১৯ ডিসেম্বর (সোমবার) বাদ আছর, রামু রেস্ট হাউস সংলগ্ন রাবারবাগানে সম্পাদক অলি উল্লাহ আরজুর সঞ্চালনায় অনুষ্ঠিত এ সাহিত্য আসরে প্রধান অতিথি ছিলেন, সাহিত্যকলির প্রধান উপদেষ্টা, রামু লেখক ফোরামের সভাপতি হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর। বিশেষ অতিথি ছিলেন, বিশিষ্ট আরবি সাহিত্যিক হাফেজ সাইফুল ইসলাম, সম্পাদকীয় উপদেষ্টা আহমদ ছৈয়দ ফরমান। তাঁরা লেখালেখি ও সাহিত্য চর্চা বিষয়ে নবীনদের উদ্দেশ্যে গঠনমূলক দিক-নির্দেশনা দেন এবং বিখ্যাত কবি, সাহিত্যিকদের অনবদ্য রচনাশৈলীসহ সাহিত্যের নানা দিক নিয়ে আলোচনা করেন।
এতে স্বরচিত কবিতা আবৃত্তি করেন, মফস্বলের কবি শফিকুল ইসলাম, আবরার বিন মুনির। নিজের দিনলিপি পাঠ করেন, নবীন লিখিয়ে আব্দুল্লাহ মাহমুদ।
এছাড়াও উপস্থিত ছিলেন, সাহিত্যানুরাগী হাফেজ এহসানুল হক, আব্দুল্লাহ প্রমুখ।

আগেপাহাড়ের লাল মাটিতে রাস্তা,খাল-ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা য়াবে না:নাইক্ষ্যংছড়ি ইউএনও
পরেগান গেয়ে ক্র্যাবের সদস্যদের নাচালেন ডন