রামু রাজারকুল আজিজুল উলুম মাদ্রাসা ও এতিমখানার ৪৯ তম বার্ষিক সভা আজ

0
5

 

প্রেস বিজ্ঞপ্তি:
কক্সবাজারের ঐতিহ্যবাহী ইসলামী শিক্ষাকেন্দ্র রামু রাজারকুল আজিজুল উলূম মাদ্রাসা ও এতিমখানার ৪৯তম বার্ষিক সভা আজ সোমবার (২জানুয়ারী) অনুষ্ঠিত হবে। দিনব্যাপী এ বার্ষিক মাহফিলে আমন্ত্রিত ওলামায়েকেরামের মধ্যে রয়েছেন, তানযীমুল মাদারিসিদ দ্বীনিয়াহ বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা মুফতি আরশাদ রহমানী, আল-জামিয়া আল- ইসলামিয়া পটিয়ার মহাপরিচালক, আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিসিল কওমিয়াহ বাংলাদেশের মহাসচিব আল্লামা ওবায়দুল্লাহ হামযা, প্রখ্যাত ওয়ায়েজ আল্লামা আব্দুল বাসেত খাঁন সিরাজী, আল্লামা হাফেজ হাসান জামিল, রাজঘাটা মাদ্রাসার পরিচালক আল্লামা মুফতি হাবিবুল ওয়াহেদ।
এছাড়াও বরেণ্য ওলামায়েকেরাম তাকরীর পেশ করবেন। সভায় মাদ্রাসার হিফজ বিভাগ থেকে এবছর হিফজ সমাপ্তকারী ছাত্রদের দস্তারে ফযীলত (পাগড়ী) প্রদান করা হবে।
ঐতিহ্যবাহী এ দ্বীনি মাহফিলে ধর্মপ্রাণ জনতাকে শরীক হওয়ার আহ্বান জানিয়েছেন, মাদ্রাসার পরিচালক মাওলানা মোহাম্মদ মোহছেন শরীফ।
মাদ্রাসার ইসলামী সাহিত্য ও গবেষণা বিভাগের সাবেক তত্ত্বাবধায়ক ও প্রাক্তন ছাত্র হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এ আহ্বান জানান।

আগেনাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির অভিযানে নগদ টাকা,গরুসহ ৩ চোরাকারবারী আটক
পরেদারিয়ানগর আন্তর্জাতিক কবিতামেলার ঘোষনা: কবিতার মাধ্যমে শান্তির পৃথিবীর শুদ্ধাচারি স্বদেশ গড়া হবে