
নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজারের রামুর মেরিন ড্রাইভ সড়কের হিমছড়ি এলাকায় পর্যটকবাহী জীপ উল্টে মমতাজ বেগম (৬১) নামে এক পর্যটক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৭ পর্যটক।
শুক্রবার (৬ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে হিমছড়ি পুলিশ ফাঁড়ির সংলগ্ন রাস্তায় এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় মিলেনি।
বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম।
তিনি জানান, ইনানী বীচ থেকে ঘুরে কক্সবাজার শহরে ফেরার পথে জীপটি নিয়ন্ত্রণ হারায়। এসময় জীপটির পেছনে থাকা অপর একটি জীপের ধাক্কা লাগলে তাদের জীপটি উল্টে যায়। এতে জীপের চাপায় পড়ে মারাত্মকভাবে আহত হন মমতাজ বেগম। তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।













