উদ্ধার হয়নি টেকনাফের চার কৃষক, মোবাইল ফোনে ২৫ লাখ টাকার মুক্তিপণ দাবি

0
7

নিজস্ব প্রতিবেদকঃ

৩৬ ঘণ্টা পার হলেও উদ্ধার হয়নি কক্সবাজারের টেকনাফ পাহাড়ি এলাকা থেকে অপহৃত চার কৃষক।

তবে অপহৃত কৃষক আবদুর রহমানের পরিবার থেকে দাবি করা হয়েছে, আব্দুর রহমানের মোবাইল নম্বর থেকে ফোন করে তার বাবা গুরা মিয়ার কাছে মুক্তিপণ দাবি করেছে অপহরণকারীরা।

মুক্তিপণের বিষয়টি শুনেছেন জানিয়ে হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মাহমুদ। তিনি বলেছেন, এখনো চারজন কৃষককে উদ্ধার করা যায়নি। আমরাও উদ্ধারে চেষ্টা করছি।

তবে টেকনাফ থানার অফিসার ইনচার্জ মো. আবদুল হালিম জানিয়েছেন, সংবাদ মাধ্যম ও বিভিন্ন সোর্সের মাধ্যমে চারজন কৃষক অপহরণের বিষয়ে তথ্য পেয়েছেন। তারপর থেকে তাদের উদ্ধারে পুলিশের টিম কাজ করছেন। কিন্তু অপহৃতদের পরিবার থেকে কোন অভিযোগ পাওয়া যায়নি এবং কোন ধরনের যোগাযোগও করেননি। তাই সময় লাগছে।

উল্লেখ্য যে, টেকনাফ উপজেলার হ্নীলা লেচুয়া প্রাং পাহাড়ে ৭ জানুয়ারি রাতে ওই এলাকার আবদুচ্ছালাম, মুহিবুল্লাহ, আবদুর রহমান ও আবদুল হাকিম এই চারজন কৃষক প্রতিদিনের ন্যায় পাহাড়ি ক্ষেত পাহারা দিতে যান। কিন্তু পরেরদিন ৮ জানুয়ারি সকালে তারা বাড়ি ফিরে আসেনি। তখন পরিবারের সদস্যরা তাদের অপহরণ করা হয়েছে বলে ধারণা করেছিলেন

আগেশিক্ষাবান্ধব ছাত্ররাজনীতির মাধ্যমে কক্সবাজারই হবে স্মার্ট ছাত্রলীগ: ছাত্রলীগ সভাপতি সাদ্দাম
পরেউখিয়ায় শ্বশুর বাড়িতে গৃহবধূ হত্যা মামলায় ৩ আসামীকে জেলহাজতে প্রেরণ