
হাসান তারেক মুকিম:
এর মধ্যে রফিক উদ্দিনের আরআইএম ব্রিকসকে দশ হাজার, জামাল উদ্দিনের জেডএমএল ব্রিকসকে দশ হাজার ও রামু লাইনের আরএমএল ব্রিকসকে পঁচিশ হাজার টাকা জরিমানা করা হয়।এদিকে অভিযানের খবর পেয়ে মোস্তাক আহমদের আরবিপি ব্রিকস এর কর্মকর্তা-কর্মচারীগণ অফিস ছেড়ে পালিয়ে যায়।
ইউএনও ফাহমিদা মুস্তফা বলেন, কয়লার পরিবর্তে বনের কাঠ ও ফসলি জমির মাটি ব্যবহারের অভিযোগ পেয়ে অভিযান পরিচালনা করে ৩ ইটভাটাকে পয়তাল্লিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে পর্যায়ক্রমে অন্যান্য ইটভাটায় অভিযান পরিচালনা করা হবে বলে জানান। অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।













