
মোঃ সরওয়ার জাহান, রামু
কক্সবাজারের রামুর কচ্ছপিয়ায় এক হাজার পিস ইয়াবাসহ টিপন বড়ুয়া নামে এক যুবককে আটক করেছে গর্জনিয়া পুলিশ।
শনিবার (২৮ জানুয়ারি) বেলা ১টার দিকে মৌলভীরকাটা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
আটক টিপন বড়ুয়া নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের উত্তর বিচামারা বড়ুয়া পাড়া এলাকার টুনু বড়ুয়ার পুত্র।
গ্রেফতার এর বিষয়টি নিশ্চিত করে গর্জনিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাসুদ রানা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এক হাজার ইয়াবাসহ ওই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি মামলা করা হয়েছে বলে জানান।













