
নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজারের রামুতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ জানুয়ারী) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলা খুনিয়াপালং-হিমছড়ি মেরিন ড্রাইভের দরিয়ানগর-বঙ্গোপসাগর তীর থেকে উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, আজ দুপুরে স্থানীয় লোকজন দরিয়ানগর-বঙ্গোপসাগর তীরে একটি লাশ পড়ে থাকতে দেখেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। তবে নিহত ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ। তাঁর বয়স আনুমানিক ২৫ বছর। শরীরে শার্ট ও শীতের জামা পড়া ছিলো। শরীরে কোন আঘাতের চিহ্ন দেখা যায়নি।
রামু থানার ওসি আনোয়ারুল হোসাইন জানান, লাশের পরিচয় সনাক্তে সকল থানায় ম্যাসেজ পাঠানো হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।













