কক্সবাজার জেলা বিতর্ক উৎসবের সফল সমাপ্তি,আদিত্য সিকদার সেরা বিতার্কিক নির্বাচিত

0
15

 

 

নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজার জেলা বিতর্ক উৎসব সফলভাবে সম্পন্ন হয়েছে। কক্সবাজার বিতর্ক ক্লাব এর আয়োজনে রামু উপজেলার বাঁকখালি উচ্চ বিদ্যালয়ে ১১ ফেব্রুয়ারী শনিবার সকাল সাড়ে ৯টায় শুরু হয় জেলা বিতর্ক উৎসব এর রামু উপজেলা পর্ব। এ প্রতিযোগিতায় যুগ্ম চ্যাম্পিয়ান হয়েছে রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল ও বাঁকখালি উচ্চ বিদ্যালয়। সেরা বিতার্কিক নির্বাচিত হয় ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল এর দল নেতা আদিত্য সিকদার।

সমবেত জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শুরু হওয়া এ উৎসবের উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা কক্সবাজার সরকারি কলেজের প্রাক্তন ভিপি (প্রথম ভিপি) সিরাজুল হক রেজা।

সভাপতিত্ব করেন বর্ষীয়ান রাজনীতিবিদ সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল মনসুর।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা কবি মোঃ নাসির উদ্দীন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামু সরকারি কলেজের অধ্যক্ষ মুজিবুল আলম।

বিচারক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন রামু উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকতা নুর মোহাম্মদ, রামু ক্যানটেন্টমেন্ট ইংলিশ স্কুল এর শিক্ষক মোহাম্মদ সাইফুল্লাহ সাইফ, রামু বালিকা বিদ্যালয়ের শিক্ষক ছালামত উল্লাহ, জোতিসেন উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা শাওন দে শান্তা সহ আরো খ্যাতিমান বিতার্কিকগণ।

বিতর্কে অংশ নেয় রামু বালিকা উচ্চ বিদ্যালয়, বাঁকখালি উচ্চ বিদ্যালয়, রামু ক্যানটেন্টমেন্ট ইংলিশ স্কুল, নাদেরুজ্জামান উচ্চ বিদ্যালয় ও জোয়ারিয়ানালা শেখ হাসিনা বালিকা বিদ্যালয়।

বিতর্ক প্রতিযোগিতার সহযোগী পার্টনার জাগো নারী উন্নয়ন সংস্থা, পালস্ বাংলাদেশ সোসাইটি ও আর্ট ক্লাব কক্সবাজার। মিডিয়া পার্টনার টিটিএন ও আজকের কক্সবাজার বার্তা।

কক্সবাজার বিতর্ক ক্লাব এর সভাপতি ব্যারিস্টার প্রশান্ত ভুষণ বড়ুয়া ও সম্পাদক নির্বাণ পাল অনুষ্ঠান সফলে সহযোগিতার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আগেরাষ্ট্রপতি পদে আ.লীগের প্রার্থী দুদকের সাবেক কমিশনার
পরেস্মার্ট বাংলাদেশ বির্নিমানে স্মার্ট জাতি গঠনে শিক্ষার বিকল্প নেই:  ইমরান চেয়ারম্যান