
হাসান তারেক মুকিম,রামু
রামুর ফতেখাঁরকুলে বাঁকখালী নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করায় ড্রেজার মেশিন জব্দ করেছে উপজেলা প্রশাসন।
বুধবার বিকেলে ইউনিয়নের লম্বরী পাড়া এলাকায়
রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা মুস্তফার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
ইউএনও ফাহমিদা মুস্তফা বলেন, বাঁকখালীর নদীতে ড্রেজার মেশিন বসিয়ে একটি সিন্ডিকেট দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ড্রেজারসহ আনুষাঙ্গিক যন্ত্রপাতি জব্দ করা হয়। অভিযান টের পেয়ে অভিযুক্তরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
তিনি আরো জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অবৈধ পন্থায় বালি উত্তোলনকারীদের অতিসত্বর এ ধরনের কার্যক্রম বন্ধ করতে প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়। যদি এর ব্যত্যয় ঘটে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। অভিযানে আইন শৃঙ্খলা রক্ষায় আনসার বাহিনীর একটি দল সহযোগিতা করেন৷













