
নিজস্ব প্রতিবেদকঃ
রামুর কাউয়ারখোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি ও উপদেষ্ঠা শামসুল আলমের বিরুদ্ধে এডভোকেট আয়াতউল্লাহ কর্তৃক ষড়ষন্ত্রমুলকভাবে হয়রানীর উদ্দেশ্যে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে প্রতিবাদ সভা করেছে কাউয়ারখোপ ইউনিয়নের সর্বস্তরের জন সাধারণ।
সোমবার সন্ধ্যায় উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের উখিয়ারঘোনা লামারপাড়া স্টেশনে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মানববন্ধনে স্থানীয় রাজনীতিক, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ এলাকার সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন,কাউয়ারখোপ ইউনিয়নের চলমান উন্নয়ন কর্মকান্ডকে বাধাগ্রস্ত করতে একটি স্বার্থান্বেষী মহলের ইন্ধনে এডভোকেট আয়াতউল্লাহ গং পরিকল্পিতভাবে এই মিথ্যা মামলা দিয়েছেন। তারা অনতিবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহার চায়।
মানববন্ধনে বক্তারা আরও বলেন, এডভোকেট আয়াত উল্লাহ ও তার পিতা হাজী হাসানের মাঝে সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলে আসছিল। এরই সুত্র ধরে নতুন ভিটায় হাজী হাসান একটি ঘর নির্মাণের কাজ শুরু করলে আয়াত উল্লাহ খোমেনীর ভাইদের সাথে তার সৎ মা ও ভাইদের মাঝে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের লোকজন গুরুত্বর আহত হয় । উক্ত ঘটনায় কাউয়ারখোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও দারুল উলুম মইনুল ইসলাম লামারপাড়া মাদ্রাসার সভাপতি শামসুল আলম ঘটনার সাথে কোন প্রকার সম্পৃক্ততা ছিল না। তিনি ঐ সময় রামু উপজেলা পরিষদের অফিসার্স ক্লাবে একটি এনজিও সংস্থার মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন। যেখানে জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা সহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এরকম একটি চরম বাস্তবতাকে প্রশ্নবিদ্ধ করে চেয়ারম্যানকে উদ্দেশ্যমুলকভাবে মামলায় আসামী করা হয়েছে। বক্তারা দ্রুতসময়ের মধ্যে উক্ত মিথ্যা মামলা থেকে শামসুল আলম চেয়ারম্যানকে অব্যহতি প্রদানের দাবি জানান। যদি এর ব্যত্যয় ঘটে তাহলে কঠিন আন্দোলনের হুশিয়ারী দেওয়া হয় মানববন্ধনে।
বৃহত্তর উখিয়ারঘোনার সাবেক এমইউপি প্রবীন মুরব্বি এম নজির আহমদের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ২ নং ওয়ার্ডের এমইউপি আব্দুল মালেক, ৯ নং ওয়ার্ডের এমইউপি আজিজুল হক, ৩নং ওয়ার্ড এমইউপি আজিজ মিয়া,৭ নং এমইউপি মোহাম্মদ কায়েস,৮ নং ওয়ার্ডের এমইউপি নুরুল ইসলাম,০৬ নং ওয়ার্ডের এমইউপি মোহাম্মদ আলী, ৪ নং ওয়ার্ডের এমইউপি হাছান তালুকদার, সাইমুম সরওয়ার কমল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিকুর রহমান,সাবেক এমইউপি আবুল হোসেন,সমাজসেবক বিশিষ্ট মুরব্বী সুলতান আহমদ, মোহাম্মদ হোসাইন,সমাজসেবক হাফেজ হাবিবউল্লাহ,নুর আহমদ, মাওলানা কাশেম কাদেরী,মাওলানা শফিকুর রহমান প্রমুখ।













