রামুতে ২০কেজি গাঁ*জাসহ মহিলা আটক

0
4

 

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারের রামুতে ২০ কেজি গাঁজাসহ উর্মি আক্তার নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাবের সদস্যরা। শনিবার দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার ফতেখাঁরকুলের বাইপাস আমতলীয় পাড়া রাস্তার মাথা থেকে তাকে আটক করা হয়।

আটক নারীর নাম উর্মি আক্তার (২৮)।  তিনি কক্সবাজার শহরের নুনিয়া ছড়ার মৃত মোবারকের মেয়ে।

র‍্যাব এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, যাত্রি বেশে একজন মহিলা অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ চট্টগ্রাম হতে একটি হানিফ পরিবহণ বাসে কক্সবাজারের উদ্দেশ্যে আসছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫  রামুর চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বাইপাসে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে উর্মি আক্তার নামে এই নারীকে আটক করে। সে আর্থিকভাবে লাভবানে দীর্ঘদিন যাবৎ আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে কুমিল্লা সীমান্তবর্তী এলাকা হতে অভিনব কায়দায় মাদকদ্রব্য গাঁজা ক্রয় করে কক্সবাজারের বিভিন্ন জায়গায় সরবরাহ করে আসছিল বলে আটক নারী জিজ্ঞাসাবাদে জানান।

র‍্যাব আরও জানায় উদ্ধারকৃত মাদকদ্রব্য গাঁজাসহ আটককৃত নারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

 

আগেশহরের কলাতলীতে স্বামীকে ভিডিও কলে রেখে স্ত্রীর আত্মহ*ত্যা!
পরেএসএসসি ৯৯ ব্যাচ ক্রিকেট লীগে চ্যাম্পিয়ন কিংস ৯৯