অন্তঃসত্ত্বা নারীর পেটে লা*থি, ক*বর থেকে নবজাতকের লা*শ উত্তোলন

0
9

 

কক্সবাজার খবর রিপোর্ট:

কক্সবাজারের রামুতে দাফনের ৩ মাস পর আদালতের নির্দেশে কবর থেকে উত্তোলন করা হয়েছে এক নবজাতকের লাশ।

রবিবার(৫মার্চ) সকাল সাড়ে নয়টায় কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহ এর নেতৃত্বে একটি টিম উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের দক্ষিন মৌলভীর কাটা মসজিদ সংলগ্ন কবরস্থান থেকে এই নবজাতকের লাশ উত্তোলন করেন। নবজাতক একই এলাকার মৃত ফরুক আহমদের পুত্র নুর মোহাম্মদ ও আমেনা বেগমের পঞ্চম সন্তান বলে জানা যায়।

কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহ সাংবাদিকদের জানান,মামলার অগ্রগতির জন্য কবর থেকে এই নবজাতকের লাশ  উত্তোলন করা প্রয়োজন বিধায় আমরা আদালতের নির্দেশে এই লাশ কবর থেকে উত্তোলন করেছি। ময়নাতদন্তের কাজ শেষে লাশ পুনরায় দাফন করা হবে।

লাশ উত্তোলনকালে রামু থানার গর্জনিয়া পুলিশ ফাড়িঁর এসআই মোজাম্মেল, কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের এমইউপি মোহাম্মদ ইউনুছ, কচ্ছপিয়া দক্ষিন মৌলভীর কাটা বায়তুল মামুর জামে মসজিদের মাওলানা আব্দুল হালিমসহ অনেকেই উপস্থিত ছিলেন।

জানা যায়, জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে স্থানীয় কামাল উদ্দিন গং নুর মোহাম্মদের স্ত্রী আমেনা বেগমের পেটে সজোরে লাথি মারে। এতে তার স্ত্রীর গর্ভে থাকা ৬ মাসের সন্তান মৃত প্রসব হয়। এই ঘটনায় ২৭ ডিসেম্বর মঙ্গলবার ২০২২ ইংরেজি তারিখে মৃত নবজাতকের পিতা নুর মোহাম্মদ বাদী হয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একই এলাকার মৃত নুরুজ্জামানের পুত্র কামাল উদ্দীন সহ ৬ জনকে আসামী করে একটি সিআর মামলা দায়ের করেন। যার মামলা নং ৫৭৩/২২। সর্বসেষ মামলার অগ্রগতির জন্য এই নবজাতকের লাশ উত্তোলন করা হয়।

আগেসীতাকুণ্ডে বি*স্ফোরণে নি*হত বেড়ে ৬, আ*হত ২০
পরেরামু মাসুমিয়া ইসলামিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার শিক্ষা সফর সম্পন্ন