রামুতে দীর্ঘ ২০ বছর পর কমিটি ছাড়াই যুবলীগের সম্মেলন

0
11

 

হাসান তারেক মুকিম,রামু

দীর্ঘ ২০ বছর পর কমিটি ছাড়াই কক্সবাজারের রামু উপজেলা যুবলীগের সম্মেলন শেষ হলো। কেন্দ্রীয় নেতারা জানিয়েছেন, কেন্দ্র থেকে কমিটি ঘোষণা করা হবে।

 

এর আগে রামু উপজেলা যুবলীগের সভাপতি পদে ৮ জন ও সাধারণ সম্পাদক পদে ১৭ জনের নাম জমা পড়েছে।

শুক্রবার (১০মার্চ) বিকেলে রামু চৌমুহনী স্টেশনে রামু উপজেলা যুবলীগের সভাপতি রিয়াজ উল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি  ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিষ্টার শেখ ফজলে নাঈম। সম্মেলন উদ্বোধন করেন জেলা যুবলীগের সভাপতি সোহেল আহমদ বাহাদুর। প্রধান বক্তার বক্তৃতা করেন জেলা যুবলীগের সাধারন সম্পাদক শহিদুল হক সোহেল।

সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুর রহমান সোহাগ, জেলা আওয়ামী লীগের  সাধারন সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমান, কক্সবাজার সদর-রামু-ঈদগাওঁ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল,রামু উপজেলা আওয়ামী লীগের সভাপতি সোহেল সরওয়ার কাজল, সাধারন সম্পাদক শামসুল আলম মন্ডল। উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক নীতিশ বড়ুয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন,পৌর আ: লীগের সভাপতি নজিবুল ইসলাম, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ইশতিয়াক আহমদ জয়, গিয়াস উদ্দিন আজম প্রমুখ।

 

সন্ধ্যায় রামু খিজারী হাই স্কুল অডিটোরিয়ামে কাউন্সিল অধিবেশন শুরু হয়। এর আগে রামু উপজেলা যুবলীগের সভাপতি পদে ৮ জন ও সাধারণ সম্পাদক পদে ১৭ জন জীবন বৃত্তান্ত জমা দেন। কাউন্সিল অধিবেশনে প্রার্থীদের মাঝে কোন প্রকার সমঝোতা না হওয়ায় কেন্দ্র থেকে কমিটি ঘোষনা দেয়া হবে বলে জানান শেখ ফজলে নাঈম ও সাইফুর রহমান সোহাগ।

 

আগেরামু লম্বরীপাড়া দারুল কুরআন নূরানী একাডেমীর  বার্ষিক সভা অনুষ্ঠিত
পরেকক্সবাজারে জাতীয় পর্যায়ে শেখ রাসেল বীচ ফুটবল (বালক-বালিকা) টুর্নামেন্ট শুরু