
রামু প্রতিনিধি:
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপ মন্ত্রী হাবিবুন নাহার এমপি বলেছেন, প্রকৃতি ও বনভূমি রক্ষায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে কার্যক্রম শুরু করেছিলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার তা বাস্তবায়নে নিরলসভাবে কাজ করছে। প্রকৃতি ও বনভূমি রক্ষায় সকলে এগিয়ে আসতে হবে। যেন এদেশ ভালো থাকে, এদেশের প্রকৃতি ভালো থাকে।
সোমবার (১৩ মার্চ) সকাল সাড়ে ১০ টায় কক্সবাজার দক্ষিণ বনবিভাগের রাজারকুল বোটানিক্যাল গার্ডেনে সুফল প্রকল্পের আওতায় জীবিকা উন্নয়ন তহবিলের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় উপমন্ত্রী আরো বলেন, বনের ওপর সরাসরি নির্ভরশীলতা হ্রাসসহ বনজ সম্পদ উজাড় রোধে স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করা হবে। এতে বনাচ্ছাদন বৃদ্ধি পাবে, বনের বাইরে বৃক্ষাচ্ছাদন বৃদ্ধির উপযুক্ত পরিবেশ সৃষ্টি হবে। ফলে অচিরেই দেশে বৃক্ষাচ্ছাদনের পরিমাণ শতকরা ২২.৩৭ ভাগ হতে ২৪ ভাগে উন্নীত করা সহজ হবে।
চট্টগ্রাম অঞ্চলের প্রধান বনসংরক্ষক বিপুল কৃষ্ণ সভাপতিত্বে কক্সবাজার উত্তর বনবিভাগের সহকারী বনসংরক্ষক প্রন্তোষ কুমার রায় এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন তথ্য সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য কক্সবাজার ০৩ (সদর – রামু- ঈদগাঁও) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল। প্রধান বনসংরক্ষক আমির হোসেন চৌধুরী, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড.মুনিরা সুলতানা, কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তাপ্তি চাকমা, কক্সবাজার দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোঃ সরওয়ার আলম সহ বনবিভাগ ও জেলা প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা বক্তব্য রাখেন।
পরে ৬’শ ৩৭জন সুফল ভোগীদের মাঝে ২৫হাজর ২’শ টাকা করে ১ কোটি ৬০ লাখ ৫২ হাজার ৭’শ টাকার চেক বিতরণ করা হয়।
এর আগে উপমন্ত্রী বোটানিক্যাল গার্ডেনের মুজিব জন্মশতবর্ষের স্বরণে ১’শ হেক্টর বাগান সৃজনের নিমিত্তেই ১’শ প্রজাতের গাছের চারার নার্সারী পরিদর্শন করেন।













