রামুতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

0
10

 

রামু প্রতিনিধি:

কক্সবাজারের রামুতে পুকুরের পানিতে ডুবে মোহাম্মদ তামিম নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার(১৩এপ্রিল) সকাল ১০ টার দিকে উপজেলার রাজারকুল ইউনিয়নের বাহাকাঁচা উত্তর ঘোনারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ তামিম একই এলাকার ছৈয়দ নূর এবং কানিজ বিনতে দম্পতির তৃতীয় সন্তান।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, শিশুটি খেলতে গিয়ে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে পানিতে ডুবে যায়। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে শিশুটিকে পুকুরের পানি থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

রাজারকুল ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের সদস্য সাহাব উদ্দিন পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। নিহতের লাশ পারিবারিকভাবে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে বলে জানান।

 

আগেরামুতে মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান সম্প্রীতি পরিষদের দুঃস্থ প্রতিবন্ধীদের উপহার সামগ্রী বিতরণ
পরেরামুতে ইয়াবা ও নগদ টাকা সহ আটক ৩