
নিজস্ব প্রতিবেদক:
শংকর বড়ুয়া। পুলিশের কনস্টেবল পদে চাকরী করেন। আরেক ভাই সৌরভ বড়ুয়া ওরফে শিপন চাকরী করেন কক্সবাজার আয়কর অফিসের পিয়ন পদে। এলাকায় প্রায় সময় প্রকাশ্যে হুমকি দেন পুলিশের কনস্টেবল শংকর বড়ুয়া।
সম্প্রতি রামু উপজেলার রাজারকুল গ্রামে প্রকাশ্যে খুন করে জেলে যাবেন বলে পুলিশ কনস্টেবল শংকর বড়ুয়ার হুমকির একটি অডিও এই প্রতিবেদকের হাতে এসেছে। ঐ অডিওতে আরও শোনা যায়, জেল এসেছে পুরুষদের জন্য। রাজারকুলে কারও তার সামনে দাঁড়ানোর ক্ষমতা নেই বলেও হুংকার দিতে শোনা যায় অডিওটিতে।
উপজেলার পূর্ব রাজারকুল গ্রামের এই দুই সহোদরের হাতে গতকাল রবিবার মারধরের শিকার হয়েছেন এক বৃদ্ধা। জমি দখলের জের ধরেই বৃদ্ধা পুটুলি বড়ুয়াকে মেরে হাত ভেঙে দেন পুলিশ সদস্য শংকর ও তার ভাই সৌরভ। এছাড়াও কক্সবাজার কর অফিসের পিয়ন সৌরভ বড়ুয়া আহত বৃদ্ধার ছেলে ও বৌকেও পিঠানোর অভিযোগ পাওয়া গেছে।
ভুক্তভোগী বৃদ্ধা পুটুলি বড়ুয়া বলেন, আমাকে অতর্কিত হামলায় হাত ভেঙে দেন শংকর আর শিপন। আমি বৃদ্ধ মানুষ তাদের কি এমন ক্ষতি করলাম। আমি হামলার বিচার চাই।
এদিকে এর আগেও রাজারকুল এলাকায় এই দুই ভাই প্রকাশ্যে রামদা নিয়ে মহড়া দেওয়ারও অভিযোগও পাওয়া গেছে। এসব অভিযোগের বিষয়ে জানতে সৌরভ বড়ুয়ার সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন মারধরের কোন ঘটনা ঘটেনি। জমিতে ময়লা ফেলা নিয়ে এই ঘটনা।
এদিকে এলাকায় এই দুই ভাইয়ের বৃদ্ধার উপর হামলার ঘটনায় ভয়ের সৃষ্টি হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবী এলাকার সচেতন মহলের।













