রামুতে এন আলম ফাউন্ডেশনের পক্ষ থেকে হতদরিদ্রের মাঝে নগদ অর্থ প্রদান

0
5

নিজস্ব প্রতিবেদকঃ

রামুতে ঈদুল ফিতর উপলক্ষে হতদরিদ্র মানুষের মাঝে নগদ টাকা প্রদান করেছেন বিশিষ্ট সমাজ সেবক-তরুন শিল্পপতি, চাকমারকুলে ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ও এন আলম ফাউন্ডেশনের চেয়ারম্যান এইচ এম নুরুল আলম।

সোমবার (১৭ এপ্রিল)দু’দিন ব্যাপী দরিদ্র মানুষের মাঝে নগদ টাকা বিতরণ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এন আলম ফাউন্ডেশনের চেয়ারম্যান এইচ এম নুরুল আলম। এসময় চাকমারকুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন সিকদার ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দরিদ্র মানুষের মাঝে নগদ অর্থ প্রদান ও ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময়কালে এইচ এম নুরুল আলম বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কর্মহীন অসহায় মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে আমার এই ক্ষুদ্র প্রয়াস । প্রতি বছর আমার ঐচ্ছিক তহবিল থেকে হতদরিদ্র মানুষদের তালিকা করে নগদ অর্থ দিয়ে তাদের মুখে হাসি ফুটানোর চেষ্টা করি। তিনি গরীব অসহায়দের সহযোগীতায় এগিয়ে আসতে সমাজের বিত্তবানদের প্রতি অনুরোধ জানান।

দু’দিন ব্যাপী এই অনুষ্ঠানে ১ হাজার হতদরিদ্র পরিবারের মাঝে নগদ টাকা(ঈদ উপহার) বিতরণ করা হয়েছে।

 

আগেপৌরবাসী ও দলীয় নেতাকর্মীদের ভালবাসায় সিক্ত নৌকার মাঝি মাহবু
পরেসৈকতে ভেসে আসা ২৫ টন ওজনের মৃত তিমিটি মাটি চাপা দেয়া হলো