কক্সবাজার সদর-রামু-ঈদগাঁওবাসীকে ছৈয়দ মোঃ রেজাউর রহমান রেজা’র ঈদ শুভেচ্ছা

0
10

পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে কক্সবাজার সদর-রামু- ঈদগাঁওবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছে কক্সবাজার সদর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ কক্সবাজার এর স্পেশাল পিপি ছৈয়দ মোঃ রেজাউর রহমান (রেজা)।

শুভেচ্ছা বার্তায় মোঃ রেজাউর রহমান (রেজা) বলেন, মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদ-উল ফিতরকে ঘিরে গরিব,দুঃখী,ধনী,দরিদ্র সর্বস্তরের মানুষের মাঝে আনন্দের আগমন ঘটুক। মানুষ তাদের সব হিংসা-বিদ্বেষ ও ভেদাভেদ ভুলে গিয়ে সম্প্রীতির বন্ধনে উজ্জ্বল হয়ে ওঠুক।

তিনি ঈদের আনন্দকে ভাগাভাগি করতে গরীব, দুঃস্থ ও অসহায় মানুষদের প্রতি ভ্রাতৃত্ব ও সহযোগিতার হাত বাড়িয়ে দিতে সমাজের বিত্তবানদের প্রতি অনুরোধ জানান।

ঈদ আনন্দে সবার জীবন ভরে উঠুক এই প্রত্যাশা করে তিনি সকলকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা  ও সকলের দোয়া- সহযোগিতা কামনা করেন।

আগেরামুবাসীকে বিশিষ্ট সমাজ সেবক ও শিল্পপতি এইচ এম নুরুল আলমের ঈদ শুভেচ্ছা
পরেউৎসবমূখর পরিবেশে জেলায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর