
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চাকমারকুল তথা রামুর সর্বস্থরের জনসাধারনকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট সমাজ সেবক ও শিল্পপতি এইচ এম নুরুল আলম।
শুভেচ্ছা বার্তায় এইচ এম নুরুল আলম বলেন,মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতরকে ঘিরে গরিব,দুঃখী,ধনী,দরিদ্র সর্বস্তরের মানুষের মাঝে আনন্দের আগমন ঘটুক। মানুষ তাদের সব হিংসা-বিদ্বেষ ও ভেদাভেদ ভুলে গিয়ে সম্প্রীতির বন্ধনে উজ্জ্বল হয়ে ওঠুক।
তিনি ঈদের আনন্দকে ভাগাভাগি করতে গরীব, দুঃস্থ ও অসহায় মানুষদের প্রতি ভ্রাতৃত্ব ও সহযোগিতার হাত বাড়িয়ে দিতে সমাজের বিত্তবানদের প্রতি অনুরোধ জানান।













