কক্সবাজার জেলা নেজামে ইসলাম পার্টির ঈদ পূনর্মিলনী ও মাসিক সভা সম্পন্ন

0
3

 

প্রেস বিজ্ঞপ্তি
ঐতিবহ্যবাহী ইসলামী রাজনৈতিক দল বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি কক্সবাজার জেলা শাখার ঈদ পূনর্মিলনী অনুষ্ঠান ও মাসিক সভা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বাদ আছর অস্থায়ী কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের কক্সবাজার জেলা আমীর মাওলানা আব্দুল খালেক নিজামীর সভাপতিত্বে প্রাণবন্ত এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রহমান জিহাদী।
প্রচার সম্পাদক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুরের সঞ্চালনায় অনুষ্ঠিত ঈদ পূনর্মিলনীতে বক্তব্য রাখেন, জেলা নায়েবে আমীর মাওলানা মুহাম্মদ ইয়াছিন হাবিব, মাওলানা হোছাইন আহমদ, জেলা নায়েবে আমীর ও রামু উপজেলা আমীর মাওলানা হাফেজ আব্দুর রহিম রাহী, জেলা যুগ্ম-সাধারণ ও চকরিয়া উপজেলা আমীর মাওলানা ফরিদুল হক, সদর উপজেলা আহবায়ক, প্রবীণ আলেমেদ্বীন মাওলানা আব্দুল্লাহ, জেলা যুগ্ম-সম্পাদক হাফেজ আমানুল হক আমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহবুব উল্লাহ নোমানী, সহ-অর্থ সম্পাদক মাওলানা জামাল হোছাইন ছিদ্দিকী, জেলা প্রশিক্ষণ সম্পাদক ও কক্সবাজার শহর আমীর মাওলানা খালেদ সাইফী, শহর নায়েবে আমীর মাওলানা হাফেজ জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সাইফী, রামু উপজেলা যুগ্ম-সাধারণ সম্পাদক মাওলানা হাফেজ আবু বকর ছিদ্দিক, শহর শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক হাফেজ আবুল খাইর, খুরুশকুল ইউনিয়ন শাখার হাফেজ মোহাম্মদ আলম, জেলা ইসলামী ছাত্রসমাজের সভাপতি হাফেজ শওকত আলী, রামু উপজেলা সাধারণ সম্পাদক মুহাম্মদ অলি উল্লাহ আরজু, শহর ইসলামী ছাত্রসমাজের নুরুর রহমান নাফিজ, হুজাইফা মাহমুদ প্রমুখ।
এ অনুষ্ঠানে বক্তারা বলেন, আকাবির-আসলাফের ঈমানদীপ্ত চেতনায় উজ্জীবিত হয়ে ইসলামী নেজাম প্রতিষ্ঠার অবারিত সংগ্রামে নিষ্ঠার সাথে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। এই লক্ষ্যে আকাবিরে দেওবন্দের হাতে গড়া ঐতিহ্যবাহী ইসলামী রাজনৈতিক দল নেজামে ইসলাম পার্টির সাংগঠনিক কর্মতৎপরতা বেগবান করার প্রতি নেতৃবৃন্দ বিশেষ গুরুত্বারোপ করেন।
সভা শেষে অনুষ্ঠিতব্য এসএসসি-দাখিল পরীক্ষার্থীদের সাফল্যসহ সংগঠনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনায় আল্লাহ তা’আলার দরবারে বিশেষ মুনাজাত করা হয়।

আগেপৌর নির্বাচনে নৌকার প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে জেলা আওয়ামী লীগের প্রস্তুতি সভা 
পরেস্কুল কর্তৃপক্ষের অবহেলায় ৪৫ ছাত্রছাত্রীর এসএসসি পরীক্ষায় অংশগ্রহন অনিশ্চিত