রামুতে বিনামূল্যে সুন্নাতে খৎনা ক্যাম্প

0
5

 

রামু  প্রতিনিধি:

কক্সবাজারের রামুতে বিনামূল্যে সুন্নাতে খৎনা (মুসলমানি) ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ২৯ এপ্রিল শনিবার বিকেলে উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের লামার পাড়া গুলজারে মদীনা বালিকা মাদ্রাসার উদ্যোগে মাদ্রাসা প্রাঙ্গণে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
উক্ত খৎনা ক্যাম্প পরিচালনা করেন ডাঃ আমিরুল ইসলাম। অনুষ্ঠানে ৩১ জন কিশোরকে বিনামূল্যে সুন্নাতে খৎনা প্রদান করা হয়। মাদ্রাসার পরিচালক মৌঃ কাশেম কাদেরী’র সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউয়ারখোপ ইউনিয়ন পরিষদের সদস্য আজিজুল হক, শিক্ষক মৌঃ শামসুল আলম, মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য মৌঃ বখতিয়ার শিক্ষিকা রোকেয়া বেগম ও রোকসানা বেগম প্রমুখ।

আগেএসএসসি ও সমমানের পরীক্ষা শুরু আজ: রামুর ৩১ শিক্ষা প্রতিষ্ঠানে ২৯৩৪ জন পরীক্ষার্থী
পরে‘কক্সবাজার সিটি প্রেসক্লাব’ এর নতুন কমিটি গঠিত, সভাপতি আমিন সম্পাদক মোঃশফিক