রামুতে মে দিবসের বর্ণাঢ্য র‌্যালি ও সভা অনুষ্ঠিত

0
5

 

 

নিজস্ব প্রতিবেদকঃ

‘শ্রমিক মালিক ভাই ভাই, সোনার বাংলা গড়তে চাই’ প্রতিপাদ্যে রামুতে মহান মে দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে রামু উপজেলা সড়ক পরিবহন মটর শ্রমিক ঐক্য পরিষদের নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। এ সময় বিভিন্ন শ্রমিক সংগঠন তাদের নিজ নিজ ব্যানারে র‌্যালিতে অংশ নেয়। র‌্যালি শেষে চৌমুহনী স্টেশন চত্বরে পথ সভায় সড়ক পরিবহন মটর শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি আহসান উল্লাহর সভাপতিত্বে বক্তব্য রাখেন, আরকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন রামু উপজেলার সভাপতি মিজানুর রহমান, রামু উপজেলা যুবলীগের সেক্রেটারি পদপ্রার্থী ছাত্রনেতা রাশেদ আলী খান, রামু উপজেলা ছাত্রলীগের আহবায়ক তসলিম উদ্দিন সোহেল, এমইউপি ইউনুচ, রামু উপজেলা প্রজন্মলীগের সভাপতি মোঃ জাহেদুল হক, শ্রমিক নেতা আলী হোসেন, মুজিবুল হক ভুট্টো, মোঃ হুমায়ুন সহ বিভিন্ন শ্রমিক সংঘটনের নেতৃবৃন্দ। সভায় শ্রমিকের ন্যায্য মজুরি, চাকরির নিশ্চয়তা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানানো হয়।

 

আগেইয়াবা মামলায় ট্রলার মালিকসহ ৯ জনকে ৭ বছর কারাদণ্ড; অর্ধকোটি টাকা জরিমানা
পরেআজ মহান মে দিবস: তবুও ঠিকে আছে পর্যটন শিল্পে জড়িত প্রায় লক্ষাধিক শ্রমিক!