রামুতে বিস্কুটের প্যাকেটে মিলল ৫ হাজার ইয়াবা, আটক ১

0
11

রামুতে বিস্কুটের প্যাকেটে পাচারকালে ইয়াবাসহ আটক ১

হাসান তারেক মুকিম,রামু

কক্সবাজারের রামুতে যাত্রীবাহী সিএনজি তল্লাসি করে ইয়াবা সহ এক মাদককারবারীকে আটক করেছে রামুক্রসিং হাইওয়ে থানা পুলিশ।

আটক মাদক কারবারী আলমগীর (৪০)। সে রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের ধেচুয়া পালং এলাকার আবদুর রাজ্জাকের পুত্র।

শনিবার(৬মে) আনুমানিক পৌনে ছয়টায় রামু স্কুল এন্ড কলেজ সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।

রামুক্রসিং হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ মেচবাহ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে এএসআই মোঃ আবুল মনছুরের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স রামু ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজ সংলগ্ন কক্সবাজার-টেকনাফ আঞ্চলিক মহাসড়কে একটি সিএনজি গাড়ি তল্লাশি করে মাদক কারবারী আলমগীরকে আটক করে পুলিশ। এ সময় তার দেহ তল্লাশি করে বিস্কুটের প্যাকেটে পলিথিনে মোড়ানো ৫ হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মুল্য ১৫ লক্ষ টাকা বলে জানা যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় আটক আসামী দীর্ঘদিন ধরে মাদক চোরাচালানের সঙ্গে জড়িত ছিল। উক্ত বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি।

 

আগেসাগরে ১০ হ*ত্যাকা*ণ্ডের নতুন মোড়, দিনে কাউন্সিলর রাতে জ*লদস্যু
পরেরামুতে হিমছড়ি খেলাঘর আসর এর উদ্যোগে খেলাঘর এর ৭১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত