রামুর জোয়ারিয়ানালা নূরানী আল্-কোরআন কে.জি একাডেমিতে শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি

0
4
বার্তা পরিবেশক:
স্মারক নংঃ প.জো.নূ.আ.কো.কে.জি.#২০২৩/০৫/০০১
তারিখ: ০৮/০৫/২০২৩ খ্রি.
রামু উপজেলাধীন জোয়ারিয়ানালা ইউনিয়নের পশ্চিম জোয়ারিয়ানা নূরানী আল্-কোরআন কে.জি একাডেমি অত্র এলাকায় ২০০৭ সাল থেকে প্রাথমিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষায় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। স্বনামধন্য এ প্রতিষ্ঠানে নার্সারি থেকে ৩য় শ্রেণিতে ৪০০ জনের অধিক শিক্ষার্থী অধ্যয়নরত আছে। উক্ত প্রতিষ্ঠানে নিম্মোক্ত পদে আবেদন আহ্বান করা যাচ্ছে।পদের নাম ও বেতন স্কেল
আবেদনের যোগ্যতা

আরবি মুয়াল্লিম
পদের সংখ্যা : ১টি
মাসিক বেতন- আলোচনা সাপেক্ষে।
দাওরায়ে হাদিস বা কামিল কিংবা ফাজিল পাশ।
উক্ত পদে ন্যুনতম ০১ (এক) বছরের অভিজ্ঞতা
উচ্চতর ডিগ্রীধারী বা অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে অভিজ্ঞতা শিথিলযোগ্য। হাফেজ ও নূরানী প্রশিক্ষণ প্রাপ্তদের অগ্রাধিকার দেওয়া হবে।

অন্যান্য শর্তাবলী:
১. আবেদনসহ নিম্মে উল্লেখিত কাগজপত্র আগামী ১৫ মে ২০২৩ খ্রিঃ এর অফিস চলাকালীন সময়ের মধ্যে সভাপতি, নূরানী আল কোরআন কে.জি একাডেমি, পশ্চিম জোয়ারিয়ানালা, ইলিশিয়া পাড়া, রামু, কক্সবাজার এই ঠিকানায় আবেদন পৌঁছাতে হবে।
২. আবেদন ফরমের নির্ধারিত স্থানে সম্প্রতি তোলা ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সংযুক্ত করতে হবে।
৩. প্রার্থীর বয়স ১৮-৫০ বৎসর হতে হবে।
৪. আবেদন পত্রের সাথে পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, সকল শিক্ষাগত যোগ্যতার সনদ পত্র, জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন সনদ, জাতীয়তা সনদ ও অভিজ্ঞতা সনদের ফটোকপি সংযুক্ত করতে হবে।
৫. অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ এবং বিলম্বে প্রাপ্ত আবেদন পত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে।
৬. কেবল সংক্ষিপ্ত তালিকায় স্থান প্রাপ্তদের পরীক্ষায় অংশগ্রহনের জন্য ডাকা হবে এবং এ জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
৭. কর্তৃপক্ষের কাছে কোন প্রকার তদবির প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে এবং ঐ প্রার্থীর আবেদন বাতিল বলে গণ্য হবে।
৮. এই বিজ্ঞপ্তি আংশিক বা সম্পূর্ন সংশোধন বা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।

প্রধান শিক্ষক:
নূরানী আল কোরআন কে.জি একাডেমি
পশ্চিম জোয়ারিয়ানালা, ইলিশিয়াপাড়া, রামু, কক্সবাজার
প্রয়োজনে : সভাপতি ০১৮১৮-০০২৫৭৭ এবং প্রধান শিক্ষক ০১৮১৫-৬৪৬৭২০

আগেরোহিঙ্গা ক্যাম্পে ২ গ্রুপে গোলাগু*লি, ৩ শিশু গু*লিবিদ্ধ
পরেইমরান খান গ্রেফতার