
আবদুল মালেক সিকদার রামু
রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ কর্তৃক প্রকাশ্য জনসভায় বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে রামু উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি তপন বড়ুয়ার সভাপতিত্বে সাধারণ সম্পাদক শামশুল আলম মন্ডলের সঞ্চালনায় ২২ মে বিকাল ৩ টার সময় রামু কেন্দ্রীয় শহীদ মিনারে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়, পরবর্তীতে রামু কেন্দ্রীয় শহীদ মিনার
থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়ে চৌমুহনী স্টেশনের বিভিন্ন সড়ক পতিক্ষিং করে, এতে বক্তব্য রাখেন সহ সভাপতি নুরুল আমিন মাষ্টার, রতন মল্লিক, মিনাল বড়ুয়া,নুরুল ইসলাম বকুল, নুর হোছন মেম্বার, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সেলিম, সুজন শর্মা,সাংগঠনিক সম্পাদক নুরুল হক চৌধুরী, ইউনুস রানা চৌধুরী, শেখ জুনায়েদ বিপ্লব, সদস্য ইউনুস খাঁন, রাজারকুল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সরওয়ার কামাল সোহেল, চাকমারকুল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নাছির সিকদার, রশিদ নগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বজল আহমদ বাবুল,কাউয়ারখোপ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ হোছন মেম্বার, ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের সভাপতি আবদু রহিম,সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাদল,
রামু উপজেলা প্রচার সম্পাদক আবদুল মালেক সিকদার, সদস্য ওসমান গনি, ওবায়দুল হক, রহমত উল্লাহ, জহির আলা উদ্দিন, সরুওয়ার আলম,
উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের ও ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
সবাই বক্তারা বলেন রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাদঁ কর্তৃক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী দেশরত্ন শেখ হাসিনাকে হত্যার হুমকি জাতি কখনো মেনে নেবে না। জামাত বিএনপি অনেক বার জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনাক হত্যা করার চেষ্টা চালিয়েছিল। কিন্তু আল্লাহর রহমতে বাংলাদেশের লক্ষ লক্ষ জনতার দোয়ায় তিনি বেচেঁ গেছেন। বাংলার জমিনে আওয়ামী লীগের নেতাকর্মীরা যতক্ষণ পর্যন্ত বেঁচে থাকবেন প্রধানমন্ত্রীর উপর কোন আঘাত হুমকি বরদাস্ত করবে না। রাজপথেই থেকে বিএনপি সহ সকল অপশক্তি ষড়যন্ত্র মোকাবেলা করবে বলে হুঁশিয়ার প্রদান করেন এবং রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাদেঁর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।













