
প্রেস বিজ্ঞপ্তিঃ
দীর্ঘ সময় তুমুল ঝড়-বৃষ্টি উপেক্ষা করে কাউয়ারখোপ বাজার বালিকা মাদরাসা সংলগ্ন বাকখালী নদী পার হওয়ার আগে মনিরঝিল যাওয়ার জন্য কাদামাটিরদীর্ঘ ৩ শত ফুট সড়কটি বালির বস্তা দিয়ে সংস্কার করেছে কাউয়ারখোপ ইসলামী তরুণ প্রজন্ম পরিষদ।
৭ জুলাই শুক্রবার সারাদিন ব্যাপী রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের প্রায় সহস্রাধিক মানুষের মধ্যম কাউয়ারখোপ মনিরঝিলের ঘাটের মানুষের চলাচলের অনুপযোগী প্রায় ৩ শত ফুট কাদাঁমাঠির সড়কটি বালির বস্তা দিয়ে সংস্কার করেছে কাউয়ারখোপের তরুণ ওলামায়ে-কেরামদের ঐক্যের প্ল্যাটফর্ম “ইসলামী তরুণ প্রজন্ম পরিষদ।
এই মানবিক কল্যাণময়ী সংগঠনের নেতৃবৃন্দ জানিয়েছেন, ঈমানী কর্তব্য ও মানবিক চেতনাবোধ থেকে সামর্থ্য অনুযায়ী ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে ইসলামী তরুণ প্রজন্ম পরিষদ সবসময় মানবিক কাজ করে আসছে। মনিরঝিলবাসীর দুংখ দেখে আমরা এই কাদামাটির রাস্তাটি সংস্কার করেছি আমাদের উদ্যোগ এবং অর্থায়নে, পরিপূর্ণরূপে কোন রাস্তা মেরামত করা আমাদের পক্ষে সম্ভব না হলেও এলাকার গণমানুষের দুর্ভোগ, দুঃখ-কষ্ট কিছুটা হলেও লাঘব করতে আমাদের এই প্রয়াস। আমরা গ্রামের অবহেলিত সড়কগুলোর যথাযথভাবে পূণঃনির্মাণ ও সংস্কারে দ্রুত পদক্ষেপ গ্রহন করার জন্য
জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানাই।

কাদাঁমাঠি মাখা ওই সড়ক দিয়ে চলাচল করা পথচারীরা জানিয়েছেন তাদের দুংখের কথা।দীর্ঘদিন ধরে বর্ষাকাল আসলেই আমাদের কাউয়ারখোপ সহ বিভিন্ন দিকে যাতায়াত করতে অনেক সমস্যা হতো,আমাদের বাচ্চাদের স্কুল, মাদরাসায় এবং বিভিন্ন ব্যবসায়িক কাজে যেতে কাদাময় রাস্তা পাড়ি দিয়ে যেতে হতো, যা ছিল অত্যন্ত কষ্টকর। আমাদের এই সমস্যা সমাধানে ইসলামী তরুণ প্রজন্মপরিষদ এগিয়ে এসেছেন। বিনা পারিশ্রমিকে তাঁরা এ কাজটি করে দিয়ে সমাজ সেবায় উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।
বলা যায়,মূলত প্রবল ইচ্ছে শক্তি, অদম্য সাহস, মানবিক চেতনা ও সামাজিক মূল্যবোধ থাকলে জনকল্যাণ করার জন্য চেয়ার বা পদ মর্যাদার অধিকারী হওয়া লাগে না। এমনটাই প্রমাণ করে চলেছেন কাউয়ারখোপের তরুণ ওলামায়ে-কেরামদের ঐক্যের প্ল্যাটফর্ম “ইসলামী তরুণ প্রজন্ম পরিষদ”।স্বেচ্ছাশ্রমে গ্রামের অবহেলিত ও চলাচল অনুপযোগী সড়ক সংস্কার তেমনই একটি যুগান্তকারী মানবিক দৃষ্টান্ত। ইসলাম অনুরাগী তারুণ্যের সুসংহত দ্বীনি কাফেলা,স্বেচ্ছাসেবী ও অরাজনৈতিক সংগঠন কাউয়ারখোপ ইসলামী তরুণ প্রজন্ম পরিষদের সদস্যরা বিভিন্ন মানবিক কাজ বাস্তবায়ন করে চলেছেন প্রতিনিয়ত । দিবানিশি কুরআন-হাদীসের শিক্ষাদান ও গ্রহনে আত্মনিবেদিত পবিত্র মনের এ মানুষগুলো নিজেরাই কুদাল, ঝুড়ি ও বস্তা নিয়ে বালি ভরাট করে, নিজেদের কাদে বালি বহন করে বৃষ্টিতে ভিজে, রোদে পুড়ে স্বেচ্ছাশ্রমে নিজেদের গ্রামের অবহেলিত অসংখ্য সড়ক সংস্কার করে ইতিমধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে সামাজিক অঙ্গনে। সারা বছর তাঁরা কওমী শিক্ষাঙ্গনে যে মানবিক ও সামাজিক মূল্যবোধের চর্চা করেন একটুখানি অবকাশ পেলেই তা বাস্তবায়নে তাঁরা মাঠে নেমে পড়েন।
তাদের এই মানবিক এবং জনকল্যাণমুখী কাজ ভবিষ্যৎতে চালিয়েছে নেওয়ার জন্য কক্সবাজার সহ দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন অত্র সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম। এটি সম্পুর্ন অরাজনৈতিক সংগঠন বলে ও জানিয়েছেন তিনি।













