
জাহাঙ্গীর আলম কাজল,নাইক্ষ্যংছড়ি,
পরিবেশের ভারসাম্য রক্ষায়“সবুজ ছায়ায় গড়বো দেশ” এই শ্লোগান সামনে রেখে ‘ইউসিবি ব্যাংক’ ভরসার নতুন জানালা বিগত বছরের ধারাবাহিকতায় সারাদেশে ৫০ হাজার তাল বা স্হানীয় চাহিদার ভিত্তিতে অন্যান্যা গাছের চারা রোপনের কর্মসূচীর অংশ হিসেবে ইউসিবি ব্যাংক ককসবাজার শাখার উদ্যোগে নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নে হাজী, এম,এ কালাম ডিগ্রী কলেজের প্রাঙ্গনে বিভিন্ন প্রজাতির ১হাজার গাছের চারা রোপন করা হয়।
সোমবার (১০ জুলাই ) সকাল সাড়ে ১১টায় এ উপলক্ষ্যে চারা রোপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নাইক্ষ্যংছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শামশুদ্দিন মো: রেজা,বিশেষ অতিথি হিসেবে ছিলেন, হাজী,এম,এ,কালাম কলেজের অধ্যক্ষ ও,আ,ম রফিকুল ইসলাম,নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা প্রবীর দেব, ইউসিবি ব্যাংকের কক্সবাজার শাখা ব্যবস্থাপক রাজু আহমেদ কক্সবাজার শাখার ইউসিবি ব্যংক কর্মকর্তা জসিম উদ্দিন, দিলনেওয়াজ বেগমসহ সাংবাদিক, শিক্ষক ও স্হানীয় গণ্যমান্য ব্যক্তি বর্গ।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন,পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা ও উপকারিতা অপরিসীম। কক্সবাজার শাখা’র ব্যবস্হাপক রাজু অহমেদ বলেন,
বঙ্গবন্ধু নিবিড়ভাবে ভালোবেসেছিলেন বাংলার মাটি, মানুষ, পরিবেশ ও প্রকৃতিকে।
তিনি সর্বস্তরে বৃক্ষরোপণের ডাক দিয়েছিলেন, উপকূলীয় বনায়ন করেছিলেন যা ছিল সুস্থ এবং পরিবেশবান্ধব সমাজব্যবস্থার বহিঃপ্রকাশ।
বঙ্গবন্ধুর বৃক্ষ প্রেমের আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে ইউসিবি ব্যাংক সারা দেশে ব্যাপকভাবে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেছে।
দেশের প্রান্তিক পর্যায়ে ইউসিবি ব্যাংকের এই বৃক্ষরোপণ কর্মসূচি জলবায়ুর পরিবর্তন জনিত প্রভাব মোকাবেলা করে টেকসই বাংলাদেশ গঠনে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।
তিনি ব্যাংকের আমানতের সুদবৃদ্ধি ও অন্যান্য সুযোগ সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।













