ইসলামী ছাত্রসমাজ রামু রাজারকুল ইউনিয়ন শাখার নতুন কমিটি গঠন

0
4

 

প্রেস বিজ্ঞপ্তি
বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজ রামু উপজেলার রাজারকুল ইউনিয়ন শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। ৭ জুলাই (জুমাবার) সকালে অনুষ্ঠিত সাধারণ সভায় হাফেজ এহসানুল হককে সভাপতি, মুহাম্মদ সিরাজুল হককে সাধারণ সম্পাদক করে এ কমিটি গঠন করা হয়।
ছাত্রনেতা হাফেজ মুহাম্মদ এহসানুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, সংগঠনের কক্সবাজার জেলা সাধারণ সম্পাদক মুহাম্মদ দিদারুল আলম। বিশেষ অতিথি ছিলেন, রামু উপজেলা সভাপতি মুহাম্মদ আবদুল করিম, যুগ্ম সম্পাদক হাফেজ মুহাম্মদ নুরুল আলম।
সভার শুরুতে পবিত্র কুরআন মজীদ থেকে তিলাওয়াত করেন, সদস্য হাফেজ মুহাম্মদ রেজাউল করিম।
সিরাজুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত সাধারণ সভায় বক্তব্য রাখেন, রাজারকুল ইউনিয়নের ৩ নং ওয়ার্ড প্রতিনিধি হাফেজ মুহাম্মদ জাহিদুল ইসলাম, ৪নং ওয়ার্ড প্রতিনিধি হাফেজ মুহাম্মদ রেজাউল করিম, ৫নং ওয়ার্ড প্রতিনিধি হাফেজ মুহাম্মদ হেলাল উদ্দিন প্রমূখ।
সভায় নেতৃবৃন্দ এ সংগঠনের গুরুত্ব, সদস্যদের কর্তব্য এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিশদভাবে আলোচনা করেন।

আগে‘রাজনীতিতে সংলাপ ভালো, তবে…’
পরেনাইক্ষ্যংছড়িতে ইউসিবি ব্যাংকের উদ্যোগে চারা রোপন