রামুর ডাকভাঙ্গা প্রাথমিক বিদ্যালয় ও মৈষকুম ওসমান সরওয়ার প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় শোক দিবস পালিত

0
3

রামু প্রতিনিধি:
রামু উপজেলার কাউয়ারখোপ ও কচ্ছপিয়া ইউনিয়নের দূর্গম জনপদে স্বেচ্ছাসেবী সংগঠন ডাকভাঙ্গা বাংলাদেশ প্রতিষ্ঠিত ডাকভাঙ্গা বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও মৈষকুম ওসমান সরওয়ার প্রাথমিক বিদ্যালয়ের যৌথ আয়োজনে নানা আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মঙ্গলবার, ১৫ আগস্ট রামুর কাউয়ারখোপ ইউনিয়নের মৈষকুম ওসমান সরওয়ার প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- ডাকভাঙ্গা বাংলাদেশ এর প্রজেক্ট কো-অর্ডিনেটর মোঃ জুয়েল তালুকদার।
মৈষকুম ওসমান সরওয়ার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালামের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় ডাকভাঙ্গা বাংলাদেশ এর প্রশাসনিক কর্মকর্তা গোলাম রব্বানী খান, ডাকভাঙ্গা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরেফা আকতারসহ দুই বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারি, ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য রামুর কাউয়ারখোপ ইউনিয়নের দূর্গম এলাকা মৈষকুম এবং কচ্ছপিয়া ইউনিয়নের দূর্গম এলাকা ডাকভাঙ্গা গ্রামে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘ডাকভাঙ্গা বাংলাদেশ’ এর উদ্যোগে প্রতিষ্ঠিত এ দুটি বিদ্যালয়ে সুবিধাবঞ্চিত ও দরিদ্র পরিবারসহ স্থানীয় শিশুরা মানসম্মত শিক্ষা অর্জনের সুযোগ পাচ্ছে।

আগেরামুতে জাতীয় শোক দিবসে ৩০ বিজিবি’র খাদ্য সামগ্রী বিতরন ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান
পরেচকরিয়ায় সাঈদীর গায়েবি জানাজায় জামায়াত কর্মী নিহত