রামুতে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু

0
4

 

রামু প্রতিনিধি

কক্সবাজারের রামুর কচ্ছপিয়ায় বালতির পানিতে ডুবে মেহেরান কবির নামের ১৬ মাস বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৩ আগস্ট) আনুমানিক দুপুর দুইটায় উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের চাকমারকাটাঁ গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু মেহেরান কবির চাকমারকাটাঁ গ্রামের রবিউল হাসানের পুত্র।

মৃত মেহেরান কবিরের চাচা হামিদুল হাসান শিমুল জানান, বুধবার দুপুর ১ টার দিকে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির উঠানে খেলা করছিল শিশুটি। খেলতে খেলতে কোন এক সময় ঘরের আঙ্গিনায় বৃষ্টির পানি সংরক্ষনের জন্য রাখা বালতির ভিতর পড়ে যায় মেহেরান। দীর্ঘক্ষণ ধরে সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে বালতির পানিতে ভাসতে দেখেন শিশুটির মা। পরে শিশুটিকে উদ্ধার করে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু ইসমাঈল মো: নোমান পরিবারের সদস্যদের অজান্তে বাড়ীর আঙিনায় বৃষ্টির পানি সংরক্ষনের উদ্দেশ্যে রাখা বালতির পানিতে পড়ে শিশুটির মৃত্যু হয়েছে বলে জানান।

 

আগেরামুতে ইউএনও’র অভিযানে ৫টি অবৈধ করাতকল উচ্ছেদ ও কাঠ জব্দ
পরেরোহিঙ্গামুক্ত কক্সবাজার এবং দ্রুত প্রত্যাবাসনের দাবিতে মানববন্ধন