
আবদুল মালেক সিকদার, রামু
রামুতে হত্যাসহ একদিক মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী গ্রেফতার। ২৫ আগস্ট বিকাল ৫ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ঈদগড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ এ এস আই আশরাফের নেতৃত্বে পুলিশ ঈদগড় বাজারে অভিযান চালিয়ে সফুর আলম নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করে। সফুর আলম জোয়ারিয়ানালা ইউনিয়নের বেঙ ডেপা এলাকার মৃত ফজল করিমের ছেলে। এলাকাবাসী জানান জোয়ারিয়ানালা বেঙ ডেপা বিটের আলী আহাম্মদ হেডম্যান হত্যা মামালার দুই নম্বর আসামী, তার বিরুদ্ধে রয়েছে ফরেস্ট অফিস ডাকাতি ও বন মামলাসহ একাধিক মামলা। সফুর আলম ও তার ভাইদের ভয়ে বেঙ ডেপা এলাকার মৃত আলী আহাম্মদ হেডম্যানের পরিবার সহ প্রায় ৩০ টি পরিবার এলাকাছাড়া। সফুর আলমের সাথে বিভিন্ন ডাকাত ও অপহরণকারীদের রয়েছেন যোগসাজ।বেঙ ডেপা এলাকায় বর্তমানে রয়েছে প্রায় চল্লিশটি পরিবার। তারা গরু,ছাগল লালন পালন করে এবং চাষাবাদ করে জীবিকা নির্বাহ করে । বেঙ ডেপা জোয়ারিয়ানালা ইউনিয়নের অন্তর্ভুক্ত হলেও পাহাড় ঘেরা গভীর অরণ্য হওয়ায় বেঙ ডেপা বসবাসরত লোকজন চিকিৎসা, যোগাযোগ, প্রশাসনিকসহ বিভিন্ন সুযোগ সুবিধা থেকে ও বঞ্চিত।
সফুর আলম ও তার ভাইদের নেতৃত্বে বিভিন্ন এলাকার ডাকাত ও অপহরণকারীরা বেঙ ডেপা এসে গভীর রাত গরু ছাগল চুরি করে নিয়ে যায় এবং করে অপহরণ।
বেঙ ডপা এলাকার লোকজন কে প্রতিদিন দিচ্ছে হুমকি।
ঐ এলাকার গরীব অসহায় পরিবার গুলি তাদের ভয়ে করতে পারছেনা কোন চাষাবাদ। স্থানীয়রা জানান বেঙডেপা কে অপহরণ ও ডাকাতি মুক্ত করতে পারলে
আমরা শান্তিতে ঘুমাতে পারবো। এ সমস্ত অপরাধীদের কে আইনের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করে
বেঙডেপার মানুষকে নাগরিক সুবিধা দেওয়ার জন্য প্রশাসনের সহযোগিতা চান স্থানীয়রা।
রামু ঈদগড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ এ এস আই আশরাফ জানান দীর্ঘ এক মাস পর্যন্ত কষ্ট করে আজ তাকে গ্রেফতার করতে পারছি। তার বিরুদ্ধে একাদিক মামলা রয়েছে।













