

প্রেস বিজ্ঞপ্তি:
রামুতে গর্জনিয়া স্যোশাল এইড এর উদ্যোগে ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।২৫ আগস্ট শুক্রবার দিন ব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প রামু উপজেলার স্বাস্থ্য সেবায় পিছিয়ে পড়া দূর্গম অঞ্চল গর্জনিয়া ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন গর্জনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান চৌধুরী বাবুল, বেসরকারী উন্নয়ন সংস্থা স্যোশাল এইড এর চেয়ারম্যান বাবু প্রসূন বড়ুয়া, প্রোগ্রাম অফিসার, এম নাছির উদ্দিন, শিক্ষানুরাগী ও ফ্রি মেডিকেল ক্যাম্প এর সমন্বয়ক মুহিবুল্লাহ চৌধুরী জিলু, ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার বেলাল উদ্দিন সাহেব, গর্জনিয়া ইউনিয়নের সচিব আবুল কাশেম, ইউসুফ সিকদার, স্যোশাল এইড এর মোহাম্মদ আব্দুল্লাহ, মোমেন, ইউনিয়ন তথ্য সেন্টার এর ইমরুল চৌধুরী, সাইফুল ইসলাম, শুভ শর্মা, প্রমুখ। গাইনি ও শিশু বিশেষজ্ঞ ডাঃ ফারজানা আক্তার মিম ও মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ কীর্তি রাজ দে, মেডিকেল অফিসার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রামুর পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে ঔষধ সহ ৩০০ রোগীকে ফ্রি চিকিৎসা দেওয়া হয়। অনুষ্ঠানের শেষে বিভিন্ন সময়ে মহতী মানবতাবাধী বেসরকারি উন্নয়ন সংস্থা স্যোশাল এইড শিক্ষ, স্বাস্থ্য ও দূর্যোগে গর্জনিয়াবাসীর পাশে থাকায় সংস্থার চেয়ারম্যান ও কর্মকর্তার হাতে সম্মাননা স্মারক তুলে দেন ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান চৌধুরী বাবুল ও আলহাজ্ব নাজের নূর মরিয়ম ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মুহিবুল্লা চৌধুরী জিলু। পরিষদ চত্বরে নারকেল ও উন্নত মানের আম গাছ রোপন করা হয়। সার্বিক সহযোগীতা ও সফল মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হওয়ায় ইউপি চেয়ারম্যান কে স্যোশাল এইড পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি।













