
এম শাহ আলম,কক্সবাজার
কক্সবাজারের রামুতে তল্লাশি চালিয়ে ৬০লাখ টাকা মূল্য মানের ২০হাজার পিস ইয়াবাসহ মোঃ একরাম নামে ১মাদক কারবারিকে গ্রেফতার করেছে ৩০বিজিবি। সে উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের পাতাবাড়ী এলাকার মোঃ শফির পুত্র।
শনিবার (২৬আগস্ট) সকাল ৮টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের মরিচ্যা যৌথ চেকপোস্টে তল্লাশি করে এসব ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়।
একই দিন দুপুরে ৩০বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, কক্সবাজারগামী একটি ইজিবাইক করে ইয়াবা পাচার করা হচ্ছে এমন সংবাদে মরিচ্যা যৌথ চেকপোস্টে তল্লাশি জোরদার করা হয়। এসময় সন্দেহজনক গ্রেফতারকৃত আসামি একরামকে প্রাথমিক ভাবে জিঙ্গাসাবাদ করা হলে সে অস্বীকার করেন। পরে তার হাতে থাকা শপিং ব্যাগ তল্লাশি করে ২০হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য ৬০লাখ টাকা। এসময় তার কাছে থাকা ব্যবহ্নত ২টি মোবাইল ফোনও জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামী একরামকে ইয়াবাও মালামালসহ সংশ্লিষ্ট ধরায় মামলা দায়ের করে রামু থানায় সোপর্দ করা হয়েছে।













