রামুতে এশিয়ান প্রজাতির মৃত হাতি উদ্ধার

0
6

নিজস্ব প্রতিবেদকঃ

কক্সবাজারের রামুতে ছরা খাল থেকে একটি বন্য হাতি উদ্ধার করেছে বন বিভাগ। রবিবার দুপুরে ধোয়াপালং বন রেঞ্জের খুনিয়া পালংয়ের পশ্চিম গোয়ালিয়া দোছরী খাল থেকে মৃত হাতিটি উদ্ধার করা হয়। রশির ফাঁদে পায়ে আঘাত ও সংক্রমণের কারণে এশিয়ান প্রজাতির এ বন্য হাতির মৃত্যু ঘটেছে বলে জানিয়েছেন বনবিভাগ।

স্থানীয়রা জানিয়েছেন, রবিবার দুপুর ১২টার দিকে খুনিয়া পালংয়ের পশ্চিম গোয়ালিয়া দোছরী খালে একটি মৃত হাতি দেখতে পেয়ে বনবিভাগকে খবর দেয়া হয়। পরে ১টার দিকে স্থানীয় বনবিট কর্মকর্তা ও খুনিয়াপালং ইউপি চেয়ারম্যান আবদুল হক বনকর্মীরা ঘটনাস্থল থেকে হাতির মরদেহ উদ্ধার করেন। বিকালে বিভাগীয় বন কর্মকর্তা মো. সারওয়ার আলমের নেতৃত্বে উপজেলা প্রাণীয় সম্পদ কর্মকর্তা ও ভেটেরেনারী সার্জন ঘটনাস্থল পরিদর্শন করেন।

খুনিয়া পালং ইউপি চেয়ারম্যান আবদুল হক জানান, গভীর বনের ভিতর খালে একটি হাতির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন বিষয়টি তাকে অবগত করেন। তিনি বনবিভাগের উর্ধবতন কর্তৃপক্ষকে জানানোর পর হাতির মরদেহটি উদ্ধার করা হয়।

কক্সবাজার দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো; সারওয়ার আলম জানান, পাহাড়ি এলাকায় ধানক্ষেত রক্ষায় স্থানীয় লোকজন ক্ষেতের পাশে রশির ফাঁদ পেতে রাখেন। হয়তো কোন এক সময় রশিতে আটকা পড়ে আঘাত প্রাপ্ত হয় ওই হাতিটি। পরে আঘাত ও সংক্রমনের কারণে ওই হাতি মারা যায়। হাতি হত্যার ঘটনায় রামু থানায় একটি সাধারন ডাইরি করা হয়েছে। হাতির ময়না তদন্ত শেষে মাটিতে পুঁতে ফেলা হবে বলে জানিয়েছেন বনবিভাগ।

 

আগেকক্সবাজারে ইসলামী ছাত্রসমাজের ৫৪ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা-দু’আ মাহফিল
পরেরামুতে ইয়াবাসহ মাদক কারবারি আটক