নাইক্ষ‍্যংছড়ির সোনাইছড়িতে অবৈধ মোটরসাইকেলকে জরিমানা

0
8

 

জাহাঙ্গীর আলম কাজল, নাইক্ষ‍্যংছড়ি:
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) বিকালে নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের নতুনপাড়া এলাকায় লাইসেন্সবিহীন মোটরসাইকেল চালানোর দায়ে মোট ৫ জন চালককে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামসুদ্দিন মোঃ রেজা কর্তৃক সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ধারা ৪ ও ৬৬ অনুযায়ী মোট ২৫শ টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।
এসময় মোটরসাইকেল চালানোর সময় হেলমেট পরিধান, প্রয়োজনীয় কাগজপত্র সাথে রাখা ও অধিক আরোহী বহন না করার ব্যাপারে সতর্ক করা হয়। উল্লেখ্য উক্ত সোনাইছড়ি এলাকায় প্রায় শতাধিক কাগজপত্র বিহীন অবৈধ মটর সাইকেল চলাচল করে বলে একাধিক ব‍্যাক্তি জানান।

 

আগেকক্সবাজার জেলা কারাগারে অনিয়মই যেন নিয়ম
পরেকক্সবাজারের সাংবাদিকতার দিকপাল মোহাম্মদ নুরুল ইসলামের দ্বিতীয় মৃত্যুবাষির্কী বৃহস্পতিবার