
এম.এ আজিজ রাসেল:
বাংলাদেশ পুলিশের শুদ্ধাচার পুরস্কার পেলেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. রফিকুল ইসলাম। বুধবার (১৩ সেপ্টেম্বর) পুলিশ হেডকোয়ার্টার্সের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁকে শুদ্ধাচার পুরস্কার (২০২১—২০২২) এর ক্রেস্ট ও সনদ তুলে দেন পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, বিপিএম(বার), পিপিএম। সততা ও নিষ্ঠার সাথে অর্পিত দায়িত্ব পালনের স্বীকৃতি স্বরূপ এই সম্মানজনক পুরস্কার প্রদান করা হয়।
পুরস্কার পাওয়ার পর এক অনুভূতিতে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. রফিকুল ইসলাম বলেন, সর্বদাই দেশ ও মানুষের জন্য সততা ও নিষ্ঠার সাথে যাতে আমার কর্তব্য সম্পাদন করতে পারি এ জন্য সবার কাছে দোয়া চাই। এই পুরস্কার আমাকে দেশ সেবায় আগামী দিনের অনুপ্রেরণা যোগাবে। তিনি কক্সবাজার জেলার সর্বস্তরের মানুষ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ সহকর্মীদেরকে প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এদিকে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রফিকুল ইসলাম সম্মাননা ও পুরস্কার প্রাপ্তিতে কক্সবাজার জেলা পুলিশ পরিবারের সকল পুলিশ সদস্য উজ্জীবিত বলে মন্তব্য করেন কক্সবাজারের পুলিশ সুপার (এসপি) মো. মাহফুজুল ইসলাম।













