যুব উন্নয়ন অধিদপ্তরের নিবন্ধন পেল রামুর ‘তরুন আলো একতা যুব সংঘ’

0
13

রামু প্রতিনিধি:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব উন্নয়ন অধিদপ্তর কক্সবাজার জেলা কর্তৃক নিবন্ধন সনদ পেয়েছে রামুর রাজারকুল ইউনিয়নের সামাজিক সংগঠন ‘তরুন আলো একতা যুব সংঘ’।
‘তরুন আলো একতা যুব সংঘের সভাপতি রাশেদুল ইসলাম ও সাধারণ সম্পাদক জহুর আলম জানিয়েছেন- ২০১৮ সালের ২০ জুন এ সংগঠনটি প্রতিষ্ঠা লাভ করে। এরপর থেকে সংগঠনটি এলাকার জরাজীর্ণ সড়ক সংস্কার, বৃক্ষরোপন, শিক্ষা সামগ্রী বিতরণ, হতদরিদ্র জনগোষ্ঠিকে আর্থিক সহায়তা প্রদান, করোনাকালীন জীবানুনাশক স্প্রে-সচেতনতামূলক প্রচারনাসহ বিভিন্ন সামাজিক কর্মকান্ড পরিচালনা করে আসছে। বর্তমানে সংগঠনের সক্রিয় সদস্য সংখ্যা ৩০ জন। এরমধ্যে নারী রয়েছেন ৫ জন।
প্রশংসনীয় এসব কর্মকান্ডের স্বীকৃতি স্বরূপ কক্সবাজার জেলা যুব উন্নয়ন অধিদপ্তর তরুন আলো একতা যুব সংঘ’কে নিবন্ধন সনদ প্রদান করেছে। মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর সকালে সংগঠনের সদস্যদের হাতে নিবন্ধন সনদ প্রদান করেন- রামু উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নূরে আলম মজুমদার।

আগেনাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবি হাতে ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক
পরেশুদ্ধাচার পুরস্কার পেলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম