চালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

0
16

এম.এ আজিজ রাসেল:

“আইন মেনে চালাবো গাড়ি, নিরাপদে ফিরবো বাড়ি” এই প্রতিপাদ্যে পেশাজীবি গাড়ি চালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ সেপ্টেম্বর) সকালে অরুণোদয় স্কুলের হলরুমে এই কর্মশালার আয়োজন করে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) কক্সবাজার সার্কেল।

বিআরটিএ কক্সবাজার সার্কেলের সহকারী পরিচালক উথোয়াইনু চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোকপাত করেন কক্সবাজার ট্রাফিক পুলিশের পরিদর্শক আমজাদ হোসেন, সিভিল সার্জন অফিসের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোহাম্মদ ফয়সাল, মোটরযান পরিদর্শক মো. মামুনুর রশীদ ও নুরুল আমিন।

প্রশিক্ষণে সড়ক দুর্ঘটনার কারণ, মোটরযান চালনার বিভিন্ন নিয়ম-কানুন, পরিস্কার-পরিচ্ছন্নতা, ট্রাফিক সাইন, দুর্ঘটনা রোধে চালকদের করণীয় সম্পর্কে সচেতন করা হয়েছে।

এছাড়া লাইসেন্স নবায়ন, গাড়ির ফিটনেস নবায়ন, রোড পারমিট নবায়ন, ইঞ্জিন পরিবর্তন সম্পর্কেও আলোচনা করা হয়।

কর্মশালয় শতাধিক পেশাদার চালক অংশ নেয়।

আগেরামুতে ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর ও দুই সহোদরকে কুপিয়ে জখম
পরেরামুতে প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের অভিযানে ডেন্টাল ক্লিনিক সিলগালা, ২ জনের কারাদন্ড